Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকর্মা পুজোর দিনে সকাল থেকে মুখ ভার আকাশের, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজোর দিনে সকাল থেকে আকাশের রঙ বদলে গিয়েছে। শহরের আকাশ মেঘের চাদরে ঢেকে কালো হয়ে থম মেরে আছে। ঝেঁপে কয়েক পশলা বৃষ্টি হয়েছে মহানগরে। যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, বিশ্বকর্মা পুজোর দিন শনিবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।

শুধু পুজোর দিন শনিবার নয়, আগামী রবিবার ও সোমবার রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উল্লেখ্য বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ রূপে বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি গতিপথ পরিবর্তন করে আবার শক্তিশালী হবে। এরপর উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর প্রদেশে গভীর নিম্নচাপে পরিণত হবে।

অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে। যার ফলে মহালয়ার আগে ফের বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। এদিকে বৃষতির জেরে প্রভাব পড়েছে পুজোর কেনাকাটাতেও। বৃষ্টির কারণে পুজোর কেনাকাটা করতে বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। যার ফলে বিক্রিবাটা কমে যাওয়ায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00