Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘটকালি সংস্থায় প্রতারণা, গ্রেফতার নাইজেরীয় নাগরিক

প্রায় ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগে এক নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করল পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগে এক নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করল পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা। একটি বৈবাহিক সাইটে এক মহিলার সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে দিল্লি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম ইকোন ফিলিপ চিডোজিস। ৩৯ বছর বয়স তাঁর। আদতে নাইজেরিয়ার নাগরিক ফিলিপ চিডোজিস ভারতের রাজধানী শহরে বসে প্রতারণার ফাঁদ ফেঁদেছিল। বৈবাহিক সাইটে মহিলার সঙ্গে আলাপ জমিয়ে তার কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারিত মহিলা গোটা বিষয়টি জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তৎপরতা শুরু করেন তদন্তকারীরা। ঘটনার তদন্তে নামেন সাইবার ক্রাইম শাখার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালিয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা। ইকোন ফিলিপ চিডোজিসকে গ্রেফতার করার পাশাপাশি এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইকোনকে গ্রেফতারের সময় তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাঙ্কের কয়েকটি কার্ড।

ইদানিংকালে বৈবাহিক সাইটগুলিতে প্রতারণার নয়া ফাঁদ তৈরি করা হচ্ছে। প্রথমে সাইটে নাম নথিভুক্ত করতে কিছু টাকা জমা করতে বলা হয় গ্রাহকের কাছে কোনও একটি অ্যাপ পাঠিয়ে। সেই অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। এরপর কায়দা করে গ্রাহকদের ব্যাঙ্ক ডিটেলস নিয়ে নেওয়া হয়। তার পরেই গ্রাহকদের ব্যাঙ্ক থেকে টাকা হাপিশ করে দেওয়া হয়। এই ধরণের বেশকিছু অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে। এখন দেখা যাচ্ছে বিদেশি নাগরিকরাও এই প্রতারণার চক্রের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, যা কিনা পুলিশের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00