Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসসির ডেটা রুম থেকে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

এসএসসিকে আজই ডেটারুম হস্তান্তর করবে সিবিআই। এমনকি গুরুত্বপূর্ণ এই বিভাগের বাইরে থেকেও সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসির (SSC) ডেটা রুম থেকে সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ দিল হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবারেই এসএসসির ডেটা রুম ছেড়ে দিতে হবে এসএসসি’র হাতেই। ডেটা রুমে আর সিআরপিএফ থাকতে পারবে না।

শুক্রবার, আজ শুনানির সময় এই নির্দেশ দেন বিচারপতি। তাঁর নির্দেশ, এসএসসিকে আজই ডেটারুম হস্তান্তর করবে সিবিআই। এমনকি গুরুত্বপূর্ণ এই বিভাগের বাইরে থেকেও সিআরপিএফ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বলেন, স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণেই থাকবে তাদের ডেটারুম। বিচারপতির নির্দেশ, আজকের মধ্যেই সিবিআই তাদের নিয়ম মেনে সব কিছু সম্পন্ন করে এসএসসির চেয়ারম্যানকে হস্তান্তর করবে ডেটারুম।

উল্লেখ্য, গত ১৮ মে রাতে বিচারপতির নির্দেশেই ডেটারুম চলে গিয়েছিল সিবিআইয়ের হাতে। কমিশনের প্রবেশাধিকারে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, ডেটারুমের বাইরে সিআরপিএফ নিরাপত্তার নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রায় ৪ মাসের মাথায় বিচারপতির নির্দেশ, সিবিআইয়ের কাছ থেকে সেই ডেটারুম হস্তান্তর হবে ফের কমিশনের হাতেই। এমনকি প্রত্যাহার করতে হবে সিআরপিএফ।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

দাগিদের তালিকায় পার্থ ঘনিষ্ট সাহিনা, সকাল থেকেই খোঁজ নেই নেত্রীর, বাড়িতে তালা

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

১২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে জীবনকৃষ্ণ, ছেলেকে জড়িয়ে কান্না বিধায়কের

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00