Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিকাকে নিয়ে উধাও বিবাহিত দাদা! প্রতিশোধ নিতে ভাইপোকে অপহরণ করে খুন

বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এলাকার এক কবর থেকে পাওয়া গিয়েছে নাবালকের দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ছাত্রকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাকুর বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ, ভাইপোকে অপহরণ করে খুন করেছে সে। নাবালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশের জালে অভিযুক্ত। নাবালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।

মন্তেশ্বরের পটলডাঙার ঘটনা। মৃতের নাম বেলোয়ার হোসেন শেখ (৯)। তাঁর ডাক নাম আসিফ। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল ওই নাবালক। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এরপরেই পরিবারের তরফ থেকে খোঁজ শুরু হয়। স্কুলে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই পড়ুয়ার সঙ্গে দেখা করতে স্কুলে গিয়েছিল তার কাকু আবু শেখ। আরও জানা গিয়েছে, একবার নয়, কাকু গিয়েছিল বারবার!

এই ঘটনা জানানো হয় থানায়। অভিযোগ পেয়ে পুলিশ আটক করে অভিযুক্তকে। তাকে জেরা করার পর গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এলাকার এক কবর থেকে পাওয়া গিয়েছে নাবালকের দেহ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন (MURDER) করা হয়েছে ছাত্রকে।

স্থানীয় সূত্রে খবর, এলাকার এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল আবু শেখের। ওই মহিলার একটি কন্যা সন্তানও আছে। নাবালকের বাবাও না কি পরে সম্পর্কে জড়িয়েছিলেন ওই মহিলার সঙ্গে। অভিযোগ, সেই ঘটনা প্রকাশ্যে আসতেই বাধে বচসা। এরপর নাবালকের বাবা বাড়ি ছেড়ে ওই মহিলার সঙ্গে থাকতেন অন্যত্র। এর জেরেই নাবালক খুন কি না, তা নিয়ে ছড়িয়েছে জল্পনা। কাকুই খুন করেছে কি না, তাও জানা যায়নি।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00