Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মঘট এবার পরিবহন শ্রমিকদের

১৩ সেপ্টেম্বর থেকে শুরু টানা ধর্মঘট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চা শ্রমিকদের ধর্মঘটে সবে শেষ হয়েছে। এবার ধর্মঘটের ডাক দিল পরিবহন শ্রমিকেরা। পাঁচ দফা দাবিকে সামনে রেখে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

কর্মসূচি ঘোষণা করতে গিয়ে মঙ্গলবার সংগঠনের তরফ থেকে বলা হয়েছে,  আগামী ৮ সেপ্টেম্বর পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। সরকার সেদিন তাদের দাবি মেনে নিলে তারা প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহার করে নেবেন। না হলে ১৩ সেপ্টেম্বর থেকে  টানা ধর্মঘট।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। এই কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত ২৮ অগাস্ট রাতে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে পাঁচটি ট্রেড ইউনিয়নের নেতাদের বৈঠকে আন্দোলন কর্মসূচির এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

যেসব দাবি নিয়ে তারা এই অনির্দিষ্ট ধর্মঘটের ডাক দিয়েছে, তার মধ্যে রয়েছে সিলেট মহানগর পুলিশ কমিশনার ও উপ কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্য-সহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ,শ্রম আদালতের প্রতিনিধি নাজমুল আলম রোমেনের প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশ মেনে আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, সড়ক সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এখন দেখার সাংবাদিক সম্মেলন থেকে ঘোষিত দাবি সরকার মেনে নেয় কি না।

লোকাল ট্রেন কম থাকায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

শনিবার ইডেনে ম্যাচ, পর্যাপ্ত বাস, অটো, ট্য়াক্সি নামাতে উদ্য়োগী রাজ্য

ফের রেল ধর্মঘটের ডাক, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

সরকারি বাস পরিষেবাকে লাভজনক করতে উদ্যোগ পরিবহণ দফতরের

গাড়ির বকেয়া কর আদায়ে জরিমানা মকুবের সিদ্ধান্ত পরিবহণ দফতরের

রাজ্যের মন্ত্রীকে চিঠি পরিবহণ সংগঠনের, কিন্তু কেন

রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ কলকাতা-হাওড়া লঞ্চ পরিষেবা

৬ ঘন্টার জন্য স্তব্ধ বিদ্যাসাগর সেতু! ভোগান্তিতে আমজনতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00