Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রেল ধর্মঘটের ডাক, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী পয়লা মে শ্রমিক দিবসের দিন থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ধর্মঘটের ডাক দিয়েছে রেলওয়ে মেনস ফেডারেশন। তাদের সঙ্গে ৬৪টি কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এই ধর্মঘটে সামিল হবে বলে জানা গিয়েছে। রেলের এই ধর্মঘটের ফলে চরম দুর্ভোগের শিকার হতে পারেন সাধারণ মানুষ।

রেলওয়ে মেনস ফেডারেশনের তরফে জানা গিয়েছে, আগামী ১৯ মার্চ কেন্দ্রকে আরও একটি নোটিশ দেওয়া হবে। তাতেও যদি কেন্দ্র সাড়া দেয় তাহলে আগামী পয়লা মে থেকে লাগাতার রেল ধর্মঘট শুরু হবে। পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে রেলওয়ে মেনস ফেডারেশন। এবার সেই আন্দোলনের ঝাঁঝই আরও বাড়তে চলেছে। এর আগে ১৯৭৪ সালে রেল ধর্মঘট হয়েছিল। সেই সময় টানা কুড়ি দিন দিন ধরে রেল ধর্মঘট চলেছিল। এবার ফের ধর্মঘটের পথে যেতে চলেছে রেলওয়ে মেনস ফেডারেশন।

রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানান, পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিলেন জেএফআরওপিএস। এই দাবিতে দিল্লিতে ধরনা হয়। এরপরে মিছিলও করা হয়েছিল। কিন্তু এতকিছুর পরও কেন্দ্রীয় সরকারের কোনও টনক নড়েনি। শেষপর্যন্ত রেল ধর্মঘটের পথে যেতে হচ্ছে তাঁদের।

 

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

১৮ মিনিট ট্রেন আটকে রেল লাইনে দাঁড়িয়ে গজরাজ, চালকের তৎপরতায় রক্ষা

পুজোর আগেই পদাতিক সহ একাধিক ট্রেনের সময়সূচি বদল, জেনে নিন বিস্তারিত

লোকাল ট্রেন কম থাকায় বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

রেললাইনে ওপরে বসে মদ্যপান, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ যুবকের

শনিবার ইডেনে ম্যাচ, পর্যাপ্ত বাস, অটো, ট্য়াক্সি নামাতে উদ্য়োগী রাজ্য

ভোল পাল্টে যাবে ব্যান্ডেল সহ রাজ্যের ১৭টি স্টেশনের, ঘোষণা রেলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00