Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। গতবছর শেষ থেকেই যেন বিয়ের লাইন পড়েছে বলিউডে।ভিকি-ক্যাটরিনা থেকে শুরু করে ভিকি-অঙ্কিতা, চলতি বছরে রণবীর-আলিয়া। সবাই একেক করে বিয়ের পর্ব সেরে ফেলেছেন। এখন তো আবার আলিয়া ভাট মাও হতে চলেছেন। যাই হোক, সেসব পুরোনো কথা। নতুন কথা হল, এবার বলিউডের আসন্ন দম্পতি কারা হতে চলেছেন? হ্যাঁ, এই তালিকায় অনেক আগেই নাম জুড়েছে, অভিনেতা সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং কেএল রাহুলের। শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই তাঁদের বিয়ে হতে চলেছে। তবে এই বছরেই বিয়ে সারছেন, বলিউডের আরেক পাওয়ারফুল দম্পতি অভিনেত্রী আলি ফজল এবং রিচা চাড্ডা (Ali Fazal, Richa Chadha)। হ্যাঁ, কিছুদিন আগেই তাঁরা তাঁদের বিয়ের ঘোষনা করেছেন। আগামী সেপ্টেম্বরেই চারহাত এক হবে, এহেন বলিউডের স্বনামধন্য জুটির। যদিও ২০২১ সালে তাঁদের গাঁটছড়া বাঁধার কথা থাকলেও কোভিডের কারণে তা বিলম্ব ঘটে। খুব তাড়াতাড়ি সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। আপাতত সেপ্টেম্বরে বিয়ে করছেন তাঁরা। মুম্বইতে প্রায় ৪০০ জন অতিথিদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে তাঁদের রিসেপশন।

ইতিমধ্যেই আলি ফজল এবং রিচা চাড্ডার বিয়ের প্রস্তুতি তুঙ্গে। আর হাতে মাত্র ১ মাস। ২০২২ সালের সেপ্টেম্বরেই বিয়ে করতে প্রস্তুত তাঁরা৷ তবে তাঁদের ওয়েডিং ডেস্টিনেশন বিদেশে নয়, দিল্লিতে সম্পন্ন হবে। আপাতত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতেই বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হবে তাঁদের৷ দিল্লিতে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তাঁদের পরিবারের লোকজন বেশিরভাগ সেখানেই থাকেন। অক্টোবরের প্রথম সপ্তাহে মুম্বইয়ে রিসেপশন হবে তাঁদের। আর মুম্বইতেই ৩৫০-৪০০ অতিথিদের নিয়ে একটি গ্র্যান্ড রিসেপশন আয়োজন করবেন তাঁরা। ইতিমধ্যেই নিমন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। অভিনেতা আলি ফজল বিয়ে প্রসঙ্গে গতবছর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “যে মুহূর্তে সবকিছু খুলে গেল, সেই মুহূর্তে আমরা আমাদের কাজের প্রতিশ্রুতির জন্যে সবকিছু শেষ করলাম। সম্ভাব্য ২০২২ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, আমরা বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। তবে কোভিড-১৯ প্রোটোকল এবং নিয়মানুসারে কতটা নিয়ম পালন করে এই অনুষ্ঠান সম্পন্ন করব তা জানি না।”

কাজের ফ্রন্টে, এই মুহূর্তে রিচা চাড্ডা ‘ফুক্রে 3’ এবং ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়’ ছবির কাজ শুরু করেছেন। এছাড়াও তিনি আলী ফজলের সঙ্গে ‘গার্লস উইল বি গার্লস’ চলচ্চিত্র প্রযোজনা করছেন। আলী ফজল ‘ফুক্রে 3’-এ রিচার সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন। আলীকে শেষবার হলিউড ফিল্ম ‘ডেথ অন দ্য নাইল’ এ দেখা গিয়েছিল। আর মিস্ট্রি থ্রিলারটিতে আরও অভিনয় করেছিলেন, গ্যাল গ্যাডট, অ্যানেট বেনিং, রাসেল ব্র্যান্ড, ডন ফ্রেঞ্চ এবং আর্মি হ্যামার।

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

সঙ্গীতের অনুষ্ঠানে ‘রানঝা রানঝা’ তে মাতলেন রিচা-আলি

বিয়ের আগেই একেবারে রাজা-রানীর মতো সেজে উঠলেন আলি-রিচা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00