Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভাঙন উদ্ধবের ঘরে, শিন্ডের পাশে ভাইপো নীহার

পেশায় আইনজীবী নীহার অবশ্য বাবা বিন্দুমাধব ঠাকরের মতো রাজনীতি থেকে বরাবর দূরেই থেকেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শুধু দলেই নয়, এবার শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ঘরেই ভাঙন। কাকাকে ছেড়ে বিদ্রোহী শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী (Maharashtra Chief Minister) একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবিরে নাম লেখালেন নীহার ঠাকরে (Nihar Thackeray)। তিনি উদ্ধবের দাদা বিন্দুমাধব ঠাকরের (Bindumadhav Thackeray) ছেলে। এছাড়াও নীহারের আরও একটা পরিচয় রয়েছে। তিনি রাজ্যের দাপুটে বিজেপি নেতা হর্ষবর্ধন পাটিলের (Harshavardhan Patil) জামাতা।

দলের বিধায়ক ও সাংসদের বিক্ষোভে ইতিমধ্যেই যথেষ্ট চাপে রয়েছেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। মুখ্যমন্ত্রীর কুর্সির পাশাপাশি তাঁর হাত থেকে দলের নেতৃত্বও চলে যাওয়ার উপক্রম হয়েছে। নেতৃত্ব রাখতে মরিয়া বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) পুত্র ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) শরণাপন্ন হয়েছেন। এতদিন ভাঙন ছিল দলে এবং ঘরের বাইরে। কিন্তু শুক্রবার ঘরেই ভাঙন ধরেছে। উদ্ধবের ভাইপো নীহার ঠাকরে এদিন বিদ্রোহী নেতা তথা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করে তাঁকে সমর্থন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেও সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এখনও মনস্থির করেননি বলে সাংবাদিকদের জানিয়েছেন নীহার। 

পেশায় আইনজীবী নীহার অবশ্য বাবা বিন্দুমাধব ঠাকরের মতোই রাজনীতির জগত থেকে বরাবর দূরে রয়েছেন। যদিও তাঁর স্ত্রী অঙ্কিতা পাটিল পুণে জেলা পরিষদে কংগ্রেসের সদস্য ও ইন্ডিয়ান সুগার মিল অ্যাসোসিয়েশনের অন্যতম পরিচালক। শিন্ডে শিবিরে নীহারের নাম লেখানোকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরার। তাঁদের মতে, এর ফলে  বিক্ষুব্ধ শিবসেনা নেতাদের পক্ষে শিবসৈনিকদের বোঝানো সম্ভব হবে দলের প্রতিষ্ঠাতা বালাসাহেবের যোগ্য উত্তরসূরি তাঁরাই। 

‘মহারাষ্ট্র থেকে মুম্বইকে যে আলাদা করবে, তাকে টুকরো করে ফেলব’, হুঙ্কার উদ্ধবের

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘রাহুল গান্ধির মুখে চুনকালি মাখাব’, কংগ্রেস সাংসদকে হুমকি উদ্ধব গোষ্ঠীর নেতার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00