Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ধাক্কা উদ্ধবের, লোকসভায় শিন্ডে শিবিরের সাংসদকে শিবসেনার দলনেতা হিসেবে স্বীকৃতি

এখন থেকে শিবসেনার দলনেতা হিসেবে সংসদের নিম্নকক্ষে দায়িত্ব সামলাবেন শিন্ডের অনুগামী রাহুল শেওয়ালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের বড়সড় ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিধায়কদের পরে এবার শিবসেনার সাংসদদেরও (Shiv sena MP’s)  ধরে রাখতে পারলেন না। লোকসভায় (Loksabha) দলের ১২ জন সাংসদ উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির ছেড়ে সামিল হলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবিরে। শুধু তাই নয়, শিন্ডে শিবিরের সাংসদ রাহুল শেওয়ালেকে (Rahul Shewale) লোকসভায় শিবসেনার দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla)। ফলে এখন থেকে শিবসেনার দলনেতা হিসেবে সংসদের নিম্নকক্ষে দায়িত্ব সামলাবেন শিন্ডের অনুগামী। সেই সঙ্গে দলের মুখ্যসচেতক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ভাবনা গাউলি (Bhawna Gauli)। যেভাবে বিধায়কদের পরে লোকসভায় দলের দুই-তৃতীয়াংশ সাংসদ উদ্ধবকে ছেড়ে বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়েছেন, তাতে বালাসাহেব ঠাকরের (Balasaheb Thackeray) পুত্রের হাত থেকে শিবসেনার নিয়ন্ত্রণ চলে যাওয়া সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গতকাল সোমবারই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন লোকসভায় শিবসেনার ১২ সাংসদ। স্পষ্ট হয়ে গিয়েছিল দলের অন্দরের ভাঙন। এদিন দিল্লিতে অনুগামী ১২ সাংসদের সঙ্গে বৈঠক করেন শিন্ডে। তার পরে রাহুল শেওয়ালে, ভাবনা গাউলিদের সঙ্গে নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন। ১২ সাংসদের স্বাক্ষরিত এক চিঠি তুলে দেওয়া হয় অধ্যক্ষের হাতে। ওই চিঠিতে দলনেতা হিসেবে রাহুল শেওয়ালে ও মুখ্যসচেতক হিসেবে ভাবনা গাউলিকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানানো হয়।

লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান,  শিবসেনার দলনেতা হিসেবে বিনায়ক রাউতের জায়গায় রাহুল শেওয়ালেকে এবং রাজন বিচারের জায়গায় মুখ্যসচেতক হিসেবে ভাবনা গাউলিকে স্বীকৃতি দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধ তিনি মেনে নিয়েছেন।’

 

ফ্লাইট ছাড়তে চাননি পাইলট, একনাথের সর্বনাশে পৌষমাস হল মহিলার

‘বাক-স্বাধীনতা আছে, কিন্তু রসিকতার একটা সীমা থাকা উচিত…’, কামরা বিতর্কে মুখ খুললেন একনাথ শিন্দে

বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

একনাথ শিন্দেকে নিয়ে মশকরার বদলা, গুঁড়িয়ে দেওয়া হল কুণাল কামরার স্টুডিও

 ‘আমাকে হাল্কাভাবে নেবেন না’, নাম না করে ফড়নবিশকে হুঁশিয়ারি শিন্ডের

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

মহারাষ্ট্রে মহায়ুতিতে মহা ফাটল, বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছে একনাথ শিন্ডের

মহারাষ্ট্রে স্বরাষ্ট্র রইল ফড়নবিশের হাতে, অর্থ পেলেন অজিত, নগরোন্নয়ন গেল শিন্ডের কাছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00