Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধারে কাটা লটারিতেই কোটিপতি কলমিস্ত্রি, একরাতেই খুলল কপাল, খরচ নিয়ে কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, কোন্নগর : লটারির টিকিট কাটা অনেকের নেশা। দিনে রাতে ঠিক মতো খাবার না জুটলেও টিকিট কাটার জন্য টাকা সে ঠিকই জোগার করে। তেমনই ধার করে লটারির টিকিট কেটে কোটিপতি হলেন কলমিস্ত্রি সুজিত মন্ডল। লটারিতে পাওয়া টাকা সবটাই ব্যয় করবেন স্ত্রীয়ের স্বাস্থ্যের জন্য।

জানা গিয়েছে, মাত্র ৩০ টাকার লটারি কেটেছিলেন সুজিত। কিন্তু সেটাও টাকা দিয়ে কাটতে পারেননি। লটারি পছন্দ করে দোকানেই রেখে এসেছিলেন। ফল প্রাকশ হতেই দেখা গেল ওই টিকিটে কোটি টাকা পেয়েছেন হুগলির কোন্নগর কানাইপুর কলোনির সুজিত মন্ডল। গত সোমবার কোন্নগর বাজার সংলগ্ন একটি লটারি দোকান থেকে ৩০ টাকায় লটারির টিকিট কিনেছিলেন সুজিত। সূত্রের খবর, ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার সুজিতের। কোনও রকমে কলের কাজ করে দিন চালান। স্ত্রীয়ের কিডনির অসুখ রয়েছে। বহু চিকিৎসা করিয়েছেন। আর্থিক সংগতি না থাকায় সরকারি হাসপাতালে ভর্তি রেখেছেন। চিকিৎসা করাতে বিপুল অর্থের প্রয়োজন। সেই অর্থ কোথা থেকে আসবে বুঝতে পারছিলেন না। তারমধ্যেই কোটি টাকার শিঁকে ছিড়ল তাঁর ভাগ্যে।

তিনি বলেছেন, ৪-৫ বছর ধরে টিকিট কাটেন। এককোটি জিতবেন আশা করেননি। স্ত্রীয়ের শারিরীক অবস্থা ভাল নয়, তাঁর চিকিৎসার পিছনেই খরচ করবেন সবটাই। টিকিটের কোটি টাকা জিতেও প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে দেখেন তাঁর টিকিটেই মিলেছে কোটি টাকার পুরস্কার।  লটারি বিক্রেতা জানিয়েছেন, ধারে টিকিট কাটে সুজিত। টিকিট পছ্ন্দ করে রেখে দেওয়ার কথা জানায়। নাম লিখে ব্য়াগে সেই টিকিট ঢুকিয়ে রাখেন। এই টিকিটটিও তাঁর কাছেই ছিল। লটারি লেগেছে জানতে পেরেই তড়িঘড়ি দোকান বন্ধ করে টিকিট তাঁকে দিয়ে আসেন। সুজিতের কাছে থেকে ১৮০ টাকা পান তিনি। লটারির টিকিট জেকতার পরে তাঁর কাছ থেকে কিছু টাকাও দাবি করেছেন দোকানি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00