স্বর্ণমন্দিরে বন্দুক মোতায়েন হয়নি, সেনাবাহিনীর বক্তব্য অস্বীকার প্রধান পুরোহিতের

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি। সোমবার ভারতীয় সেনার এক শীর্ষকর্তা বলেছিলেন ৭ ও ৮ মে পাকিস্তান যখন ভারতের উপর হামলা চালায় তখন তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল পঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির।পাকিস্তানের চেষ্টা ব্যর্থ হয় কারণ ভারতীয় সেনা আগে থেকেই স্বর্ণমন্দিরের মধ্যে সম্ভাব্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় বিমান প্রতিরক্ষা […]

ফের দুর্ঘটনা গাইসালে, শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি: ফের দুর্ঘটনার কবলে গাইসাল। তবে এবার শিলিগুড়ি-মালদাগামী ডেমু ট্রেনে ধরে গিয়েছে ভয়াবহ আগুন। জানা গিয়েছে, মঙ্গলবার ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগে যায়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনের চালককে ফোন করেন গার্ড। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। জানা গিয়েছে, গাইসালে নর্থ কেবিনের কাছে এই ভয়াবহ আগুনটি লাগে। ফলে তখনই গুঞ্জরিয়ায় থমকে যায় একটি […]

উত্তরবঙ্গে আগে নয়,তৃণমূলের আমলে উন্নতি হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, ডাব গ্রাম: চা সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের জন্য বাড়ি মাদারি হাটে চা শ্রমিকদের ২৯৮ টি বাড়ি। পর্যটনে এখন বাংলা সেরা। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়া ক্ষেত্র হবে। এই সভা থেকে দু’লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হল। ডাবগ্রাম – ফুলবাড়িতে জনসভায় যোগ দিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী(CM) দাবি করেন, বাংলার অপমান মানুষ সহ্য করবেনা। কেন্দ্র টাকা বন্ধ করে […]

উত্তরাখণ্ড সরকারের বড় সিদ্ধান্ত, এবার মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত ‘অপারেশন সিঁদুর’

নিজস্ব প্রতিনিধি, উত্তরাখণ্ড: পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতের তিন বাহিনী। হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জন সন্ত্রাসীর। ভারতের এই গৌরবময় গাথা এবার স্থান পাচ্ছে উত্তরাখণ্ডের মাদ্রাসার পাঠ্যক্রমে। ভারতীয় সেনার বীরত্ব ও দেশপ্রেম প্রতিটি দেশবাসীর জন্য অনুপ্রেরণাদায়ক। উত্তরাখণ্ডে ৪৫১টি মাদ্রাসা রয়েছে। তাতে কমপক্ষে ৫০ […]

উত্তরবঙ্গের নদী বাঁধের পরিস্থিতি নিয়ে সেচ দফতরের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : বর্ষা এলেই ঘুম উড়ে যায় উত্তরবঙ্গবাসীর। এবার চলতি বছরে বর্ষা আসার আগেই উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন সেচ দফতরের (Irrigation Department) কর্তারা। জলপাইগুড়িতে এই বৈঠকে বসেছে। বর্ষায় উত্তরবঙ্গের নদীগুলির অবস্থা অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছয়। তাই বর্ষা আসার আগেই ব্যবস্থা নিতে চাইছে সেচ দফতর (Irrigation Department)। নদীর […]

মমতাকে ফোন রিজিজু’র, বিশ্ব দরবারে সন্ত্রাসবিরোধী বার্তা দিতে তৃণমূলের তরফে থাকছেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে ভারতের পক্ষ থেকে করা হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এবার এই অভিযানের কথা সারা বিশ্বকে জানাতে বহুদলীয় সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফ থেকে ৪৮ ঘণ্টা ধরে নাম চূড়ান্ত করার তীব্র আপত্তি জানিয়েছিল তৃণমূল সরকার। দলকে না জানিয়েই তৃণমূল […]

‘আতঙ্কিত হবেন না’, কোভিড নিয়ে সতর্কতা জারি করল বিএমসি

নিজস্ব প্রতিবেদন, মহারাষ্ট্র: দেশে কোভিড আবার ফিরে আসছে। ফলে ভয়ও ফিরছে কম বেশি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) সোমবার  নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে তাঁরা যেন অযথা আতঙ্কিত না হন। রবিবার সিন্ধুদুর্গ এবং ডোম্বিভলির বাসিন্দা দুই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুখে মুখে খবর ছড়ায় কোভিডের কারণে তাঁদের মৃত্যু হয়েছে। বিএমসি কর্তৃপক্ষ জানিয়েছে তাঁদের দুজনের খিঁচুনি […]

জল্পেশমন্দিরে স্কাইওয়াক, খুশি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির প্রাক্তন জেলা সম্পাদকের

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি : শিলিগুড়িতে জল্পেশ মন্দিরের স্কাইওয়াকের (Skywalk) ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই স্কাইওয়াক তৈরি হওয়ায় খুশি বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক অনুপ পাল (Anup Pal)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট করে লিখেছেন, শুধু দক্ষিণেশ্বর বা কালীঘাটে নয়, এবার উত্তরবঙ্গেও চালু হল স্কাইওয়াক। জল্পেশমন্দিরে স্কাইওয়াক চালু হল। হর হর মহাদেব। সোমবার […]

রান্নাঘরের রসদেই দূর হোক সানট্যান

নিজস্ব প্রতিনিধি : গরমে প্রখর রোদে ত্বকের অবস্থা অত্যন্ত খারাপ। কাজের জন্য সঠিকভাবে যত্ন নেওয়াও হয়নি। ক্লান্তির জন্য ত্বক পরিষ্কার না করে ঘুমিয়ে যাওয়া এবং সঠিক খাওয়ার না খাওয়ায় বিস্তর প্রভাব পড়েছে ত্বকের ওপর। হারানো উজ্জ্বলতা ও কোমলতা ফিরিয়ে আনতে ত্বকের যত্নে শুরু করতে হবে আজ থেকেই। রান্নাঘরে লুকিয়ে রাখা জিনিসেই ফিরবে উজ্জ্বলতা। প্রথমেই নজর […]

‘পাকিস্তানি আধিকারিকরা আমাদের কাছে মদ খেতে আসতেন’, গোপন তথ্য ফাঁস করলেন প্রাক্তন সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানি সেনাবাহিনীতে মদ্যপান নিষিদ্ধ। কিন্তু গোপনে মদ্যপান করেন পাক সেনাবাহিনীর আধিকারিকরা। সদ্য এই বিষয়গুলি সামনে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাক সেনাবাহিনীকেও শান্তিরক্ষী বাহিনী হিসেবে মোতায়েন করা হয়। তখনই গোপনে ভারতীয় সেনা ক্যাম্পে এসে বিদেশি সুরা পান করেন পাকিস্তানি সেনা আধিকারিকরা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে  সাক্ষাৎকার দিতে গিয়ে এই তথ্য দিয়েছেন ভারতের […]

রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এবার বাড়ি বসেই পেয়ে যাবেন চিকেন, মটন, ডিম

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সকাল বেলা উঠেই চিন্তা করতে হয় বাজার যাওয়ার জন্য। ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে হয় খাসি মাংসের দোকানে। পাশাপাশি মুরগির মাংসের দোকানেও লম্বা লাইন। তবে কিছু কিছু এলাকায় বাড়ি সামনে সবজি বিক্রেতা আসলেও মাছ, মাংস, ডিম কিনতে সেই বাজারে যেতেই হবে। এবার এই সমস্যাই দূর করল রাজ্য সরকার। সরকারের উদ্যোগেই বাড়ি […]

এনআরএস হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতার নীলরতন সরকার হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের। চিকিৎসকদের হাজিরা থেকে এমবিবিএসে হল্লা সংক্রান্ত ৮টি পয়েন্ট তুলে ধরে এনআরএসকে শোকজ করেছে জাতীয় মেডিক্যাল কমিশন। এই শোকজের জেরে কয়েক কোটি টাকা জরিমানার মুখে এনআরএস। জাতীয় মেডিক্যাল কমিশন শোকজ করার পরেই হাসপাতালের চিকিফসক থেকে অধ্যাপকদের নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে স্পষ্ট নির্দেশ দেওয়া […]

‘ভারতবিরোধী কার্যকলাপের’ জন্য নাগরিকত্ব চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ প্রবাসী অধ্যাপিকার

নিজস্ব প্রতিবেদন, লন্ডন: লন্ডনের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক (Politics and International Relations) বিভাগের একজন ব্রিটিশ-কাশ্মীরি অধ্যাপক দাবি করেছেন যে ‘ভারতবিরোধী কার্যকলাপের’ অভিযোগ এনে কেন্দ্রীয় সরকার তাঁর ভারতের নাগরিকত্ব (ওসিআই) বাতিল করেছে। রবিবার নিতাশা কৌল নামে ওই অধ্যাপিকা সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বিবরণ পোস্ট করেছেন। সেখানে তিনি সরকারকে “বিদ্বেষ এবং […]

ইংল্যান্ডের বিমানে জায়গা পেতে পারেন এই ১৮ খেলোয়াড়, জল্পনা তুঙ্গে

ইন্দ্রজি‍ৎ রায়: আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্তিকেট দল। বেন স্টোকসদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবেন যশপ্রীত বুমরাহরা। এই সফরের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) শিগগিরই দল ঘোষণা করতে চলেছে। সূত্রের খবর, এই সিরিজের জন্য ১৮ জন খেলোয়াড়ের একটি সম্ভাব্য দল তৈরি করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটসম্যান শুভমন […]

মঙ্গলে সুখবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে রাজ্য

নিজস্ব প্রতিনিধি: মোদি সরকারের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। আবাস যোজনার টাকা না দেওয়ায় বাংলার মানুষের মাথার ছাদ অনিশ্চিত হয়েছে বলে অভিযোগ রাজ্যের। তারপরেই রাজ্যের মানুষের স্বার্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা আগেই উপভোক্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির […]

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক নোবেল

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনের দায়ে ‘সা রে গা মা পা’ খ্যাত বাংলাদেশি সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করল ডেমরা থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার (২০ মে) ডেমরার শারুরিয়ার আমতলায় গায়কের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। এদিন দুপুরেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়। এই বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) […]

এক ম্যাচে নিষিদ্ধ লখনউয়ের এই বোলার, শাস্তি পেলেন হায়দরাবাদের ব্যাটারও

নিজস্ব প্রতিনিধি, লখনউ: চলতি আইপিএলে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) । এই ম্যাচে অভিষেক শর্মা দিগ্বেশ সিং রাঠির মধ্যে বিবাদ হয় যা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে দুই ক্রিকেটারের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল বিসিসিআই । আইপিএলের অফিশিয়াল মিডিয়া অ্যাডভাইজারি অনুসারে, আইপিএল আচরণবিধি লঙ্ঘনের জন্য এলএসজি স্পিনার দিগবেশ […]

অভিষেক শর্মাকে আউট করে ফের দিগবেশ রাঠি’র ‘নোটবুক’ সেলিব্রেশন, কড়া শাস্তির মুখে

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আইপিএলে সোমবার (১৯ মে) রাতে লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল  লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। আর ওই ম্যাচেই হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মার তাণ্ডব থামানোর পরে লখনউয়ের  তরুণ স্পিনার দিগবেশ রাঠি তার বিতর্কিত ‘নোটবুক’ সেলিব্রেশন করে এবং বিপক্ষের ব্যাটারকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গির কায় ফের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। কী […]

বোলপুরের মহামিছিল সফল করতে দেড় লক্ষের টার্গেট কেষ্টর

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে সিলমোহর মিলেছিল বোলপুরের কোর কমিটির বৈঠকে। বোলপুরে আগামী ২৬ মে মহামিছিলের আয়োজন করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। সেই মহামিছিল কীভাবে হবে, কোন বিষয়ে নজর দেওয়া হবে সব নিয়ে প্রস্তুতি বৈঠক সারল বোলপুর মহকুমা তৃণমূলের নেতারা। বোলপুরের তৃণমূল কার্যালয়েই এই বৈঠক হয়েছে। প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন কোর কমিটির অন্যতম সদস্য […]

খুদে ভক্তের ডাকে সাড়া দিতে যা করলেন ‘থালা’ ধোনি! দেখে তাজ্জব সবাই

নিজস্ব প্রতিনিধি: নিয়ম রক্ষার ম্যাচে আজ মঙ্গলবার (২০ মে) মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK) এবং রাজস্থান রয়্যালস (RR)। আর ওই ম্যাচের আগে একটি অসাধারণ ও হৃদয় ছোঁয়া ঘটনা সবার নজর কেড়েছে। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনি প্র্যাকটিস সেশনের সময় এক খুদে  ভক্তের ডাকে সাড়া দিয়ে অসাধারণ এক মুহূর্ত শেয়ার […]

নতজানু ইউনূস সরকার, জামিন পেলেন নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করল আদালত। এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন। ১৮ মে (রবিবার) থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার বিমানবন্দর থেকে খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বাংলাদেশের এই জনপ্রিয় নায়িকা নুসরাতকে। এই অপরাধে তাঁকে চার দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তবে মঙ্গলবার […]

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, নদিয়ায় মারুতিকে পিষল বাস, মৃত ৫

নিজস্ব প্রতিনিধি, করিমপুর : নদিয়ার করিমপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫। গুরুতর জখম আরও ৩। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পথ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। বাসটির সামনে ছিল একটি মারুতি। গাড়িতে ৫ জন ছিল বলে […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]