Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় সিট গঠনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ মামলাকারীকে কলকাতা হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে গত ২১ এপ্রিলও মুর্শিদাবাদের অশান্তির ঘটনা নিয়ে এনআইএ-তদন্তের আর্জি জানিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছিল বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। মামলাকারীর আইনজীবীকে কড়া ভাষায় ধমক দিয়ে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন।

গত এপ্রিল মাসে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে  অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। জঙ্গিপুর, ধুলিয়ান, সামশেরগঞ্জ, সুতি-সহ একাধিক জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিন জন। তার মধ্যে জাফরাবাদের পিতা-পুত্রও ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সামরিক বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সব অশান্তির ঘটনার সঠিক তদন্ত চেয়ে সিট গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সতীশ আগরওয়াল। আর্জিতে তিনি বলেছিলেন, ‘রাজ্য প্রশাসন আইনশৃঙ্খলা বজায় রাখতে ও সাধারন নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হযেছে। সম্পত্তি ও সাধারণ মানুষের প্রাণ রক্ষা করতে পারেনি।

এদিন মামলার শুনানিতে বিচারপতি সূ্র্য কান্ত প্রশ্ন তোলেন-কোন তথ্যের ভিত্তিতে এমনটা বলা হচ্ছে? মামলাকারীর কাছে কী নথিপত্র রয়েছে। এর পরেই মামলা খারিজ করে দিয়ে বিচারপতিরা বলেন, ‘সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে এই আবেদনটি গ্রহণের কোনও কারণ আমরা দেখতে পাচ্ছি না। কারণ আবেদনকারীর কাছে সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বিকল্প রয়েছে। হাইকোর্টে না গিয়ে সরাসরি শীর্ষ আদালতে এলেন কেন আবেদনকারী? আমাদের বলুন কে আপনাকে হাইকোর্টে যেতে বাধা দিচ্ছে? যেহেতু এটা একটি রাজ্যের ঘটনা, তাই সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে যাওয়া উচিত।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00