Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের ড্রোন হামলায় পুড়ে গিয়েছিল গোটা শরীর, মঙ্গলবার মৃত্যু হল ফিরোজপুরের মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: পাকিস্তানের ছোঁড়া ড্রোন হামলায় আহত হয়েছিলেন পঞ্জাবের ফিরোজপুর জেলার একই পরিবারের তিন সদস্য। তাঁদের মধ্যে মধ্যবয়সী সুখবিন্দর কৌরের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল। মঙ্গলবার ভোরে মৃত্যু হল তাঁর।

ড্রোন হামলায় শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিলেন ৫০ বছর বয়সী সুখবিন্দর। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মহিলার স্বামী লখবিন্দর সিং এখনও লুধিয়ানার দয়ানন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে (ডিএমসিএইচ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ৫৫ বছর বয়সী প্রৌঢ়র দেহের ৭২ শতাংশ পুড়ে গিয়েছে।

দম্পতির ২৭ বছর বয়সী ছেলে যশবন্ত সিং ওরফ মনু স্প্লিন্টারের আঘাত পেয়েছেন। তাই তাঁকে ফিরোজপুরের অনিল বাঘি হাসপাতালের সার্জিক্যাল আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে বাবা, মা ও ছেলে যখন রাতের খাবার খেতে বসেছিলেন, ঠিক তখনই একটি ড্রোন বিস্ফোরণ হয়। সিং পরিবারের গোয়ালের কাছে থাকা একটি গাড়িতে ড্রোনের অংশের ধাক্কা লাগে, তারপর তা সিলিন্ডারে আঘাত করে। সঙ্গে সঙ্গে হয় সিলিন্ডার বিস্ফোরণ। ৫-১০ মিটার দূরে বসে রাতের খাবার খাওয়া পরিবারটি আগুনে পুড়ে যায়।

প্রথমে তাঁদের অনিল বাঘি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সুখবিন্দর ও লখবিন্দরকে লুধিয়ানায় স্থানান্তরিত করা হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান মঙ্গলবার পরিবারের জন্য ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন।

ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান দেশের। সেই অবস্থান থেকেই ‘পড়শি’ দেশে ছত্রভঙ্গ হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। ভারতকে ধ্বংস করতে পাকিস্তান যত ড্রোন বা মিসাইল আক্রমণ করেছে সব প্রতিহত করেছে ভারত। পাকিস্তান যদিও তাঁর স্বভাবজনিত দোষে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও শনিবার সন্ধ্যা থেকে শ্রীনগর ও কাশ্মীরের কিছু জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। রাজস্থানের পোখরান এবং কাশ্মীরের বারামুল্লায় একাধিক পাকিস্তানি ড্রোন উড়তে দেখা গিয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00