Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের (27) অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিউটাউনের আবাসন থেকে মঙ্গলবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে। তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে পুলিশ মর্গে। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে নিউটাউনের(Newtown) শাপুরজি আবাসনের ই ব্লকের ফ্ল্যাট থেকে সৃঞ্জয় ওরফে প্রীতমের নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে। সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকি‍ৎসকরা প্রীতমকে মৃত বলে ঘোষণা করেন। 

দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে(R G Kar Hospital) পাঠানো হয় ।ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করেছিল সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjay Dasgupta)। সূত্রের খবর, বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আনার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কিছু ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করা হয়েছে ও ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী(IT Employee) ছিলেন বছর ছাব্বিশের সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের(Dilip Ghosh) বিয়ের সময়ে সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময়ে তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে। সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, মা রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি।এই ঘটনায় সন্দেহ দানা বেঁধেছে।কারণ সৃঞ্জয় সুস্থ ও স্বাভাবিক ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। রাজনৈতিক দিক থেকেও ঘটনাটি বেশ গুরুত্ব পেয়েছে, কারণ দিলীপ ঘোষ রাজ্য তথা জাতীয় রাজনীতিতে একজন পরিচিত মুখ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00