Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়পুরে সিরিয়াল বিস্ফোরণ মামলায় ৪ জনের আমৃত্যু কারাবাসের সাজা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ১৭ বছর আগে জয়পুরে সিরিয়াল বোমা বিস্ফোরণের মামলায় দোষী সাব্যস্ত চার জনকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশেষ আদালতের বিচারক রমেশ জোশি চার দোষী শাহবাজ হুসেইন, সারোয়ার আজমি, মোহাম্মেদ সাইফ ও সাইফ-উর রহমানকে ওই সাজা শুনিয়েছেন। ২০০৮ সালের ১৩ মে পর পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজস্থানের রাজধানী […]

‘ওর হাসি চুড়েলের মতো’, চটেমটে পরিচালকের ক্লাস নিলেন শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী’ ছবিটির কথা কমবেশি সকলেই জানেন। বলিউডের অন্যতম সেরা হরর কমেডি এটি। সিনেপ্রেমীদের মনে ভিন্ন জায়গা করে নিয়েছিল ‘স্ত্রী’। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কপূর। কর্ণাটকের এক লোককাহিনী যা আংশিক সত্য বলে বিবেচিত, সেই ‘নালে বা’-র কাহিনী নিয়েই অমর কৌশিক তৈরি করেছিলেন ‘স্ত্রী’। এই সিনেমায় ডাইনি হিন্দিতে যাকে […]

নাবালিকাকে মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার অপরাধে নিউটাউন থেকে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট:গত শনিবার এক নাবালিকাকে যৌন হেনস্থার পরে মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।গুরুতর অবস্থায় তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন নাবালিকা।অভিযুক্তকে নিউটাউন(Newtown) থেকে গ্রেফতার করল কোলাঘাট থানার পুলিশ।পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামের এক নাবালিকা মেয়েকে গত শনিবার যৌন হেনস্থা করে তার মলদ্বারে কাটা চামচ ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল পাশের গ্রামের এক […]

ধর্ষণের হাত থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কেটে নিল তরুণী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে নারী নিরাপত্তা শিঁকেয় উঠেছে। বেলাগামহীন হয়ে উঠেছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের বান্ধব হয়ে হাজির হয়েছেন খোদ ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। তাই ইজ্জত বাঁচাতে এবার ধর্ষকদের সাজা দেওয়ার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছেন মহিলারা। তার সর্বশেষ প্রমাণ নেত্রকোনার ঘটনা। ধর্ষণের হাত থেকে বাঁচচতে এক যুবকের পুরুষাঙ্গ কেটে […]

ঠাকুরপুকুরে ইচ্ছাকৃত গাড়িচাপা, অনিচ্ছাকৃত খুনের মামলা হতেই ক্ষুব্ধ মৃতের পরিবার

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরপুকুরের দুর্ঘটনায় মত্ত পরিচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হওয়ায় ক্ষুব্ধ মৃতের পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃতভাবেই গাড়ির গতি বাড়িয়ে পিষে মেরে ফেলা হয়েছে। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পর পর একাধিক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। গাড়িতে ছিলেন অভিনেত্রী […]

টলিপাড়ায় ফের বাজল সানাই, চুপিসারে বিয়ে সারলেন “তোপসে”

নিজস্ব প্রতিনিধি : ফেলুদা সেই রয়ে গেলেন চিরকুমার। তাঁর ভক্তদের মধ্যেও এটি নিয়ে বিশেষ অভিযোগ। সত্যজিৎ রায়ের অনন্য এই সৃষ্টি চিরকাল বিয়ে করলেন না। তবে লেখকের গোয়েন্দা গল্পের নায়কের সহকারী তোপসে এত বড় হয়ে ওঠেনি যে তার বিবাহের কথা কেউ ভাবতে পারে। তবে চুপিসারে “তোপসে”ও সেরে ফেলেছে বিয়ে। পর্দায় ‘ফেলুদা’র সহকারীর ভূমিকায় জনপ্রিয় কল্পন মিত্র। সদ্য […]

অসভ্যতামি! মেদিনীপুরে স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝোলালেন চাকরিহারারা

নিজস্ব প্রতিনিধি : যোগ্যদের চাকরি যাবে না। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও চিঁড়ে ভেজেনি সর্বত্র। অনেকেই মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের ওপর ভরসা করে স্কুলে গিয়েছে। অনেকেই আবার আন্দোলনে পথে হাঁটার কথা ভাবছেন। গোটা রাজ্যেই এখন ধরা পড়েছে একই ছবি। মঙ্গলবার থেকে অনেক শিক্ষক-শিক্ষাকর্মীরা স্কুলে গেলেও অনেকেই যাননি। তাঁদের কথায়, স্থায়ী সমাধান দরকার। স্থায়ী সমাধান না হলে কাজে যোগ দেবেন […]

হনুমান জয়ন্তীতে রেড রোডে শোভাযাত্রার অনুমতি চেয়ে হাইকোর্টে হিন্দু সেবা দল

নিজস্ব প্রতিনিধি: সামনেই হনুমান জয়ন্তী। সেই উপলক্ষে রেড রোড চত্বরে শোভাযাত্রার জন্য আদালতের কাছে অনুমতি চাইল ‘হিন্দু সেবা দল’। হনুমান জয়ন্তী পালন করার জন্য আগামী ১২ এপ্রিল রেড রোডে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করতে চলেছে তারা। তবে পুলিশের তরফ থেকে এখনও কোনও অনুমতি পাওয়া যায়নি। হনুমান জয়ন্তীর শোভাযাত্রার জন্য অনুমতি চেয়ে হিন্দু সেবা দল কলকাতা হাইকোর্টের […]

মুখ পুড়ল পাকিস্তানের, মদ ও মাদক সহ গ্রেফতার একাধিক শীর্ষকর্তার পুত্র-কন্যা

আন্তর্জাতিক ডেস্ক: মদ এবং মাদক-সহ গ্রেফতার হলেন পাক সেনার বেশ কয়েক জন শীর্ষ আধিকারিকের পুত্র এবং কন্যা। পাকিস্তানের একটি অভিজাত এলাকায় রেভ পার্টি চলাকালীন তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। একই আসর থেকে ধরা পড়েছেন দেশের বেশ কয়েক জন তাবড় রাজনীতিকদের সন্তানও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকা হামলা চালিয়ে আসর থেকে পাক সেনা এবং রাজনীতিকদের […]

২৭ বছরেই ২২গজকে বিদায়ের সিদ্ধান্ত কেন নিলেন এই অজি ক্রিকেটার?

আন্তর্জাতিক ডেস্ক :  একটি মাত্র টেস্ট খেলেই অবসর নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উইল পুকোভস্কি। কনকাসনের জন্যই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। মস্তিকের আঘাতই তাঁর ক্রিকেটের কেরিয়ারে ফুলস্টপ দিয়েছে। জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে ২০২০-২১ মরশুমে বর্ডার-গাওস্কর ট্রফিতে অভিষেক হয়েছিল পুকোভস্কির। গতবছর মার্চ মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় একটি ম্যাচে মাথায় চোট পান এই তরুণ […]

এক মশলাতেই অমৃত হবে চিকেনের এই পদ

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সময়ে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই মাংস বলতে অধিকাংশ জনই চিকেনই বোঝে। আজ একটি অন্য ধরনের চিকেনের রেসিপি রইল আপনাদের জন্য। এই রেসিপি যেমন জিভে জল আনা, তেমনই স্বাস্থ্যকর। এই রান্নার নাম মেথি চিকেন। এটি আসলে বাংলাদেশের রান্না। প্রথমে চিকেনটা মাখিয়ে রাখুন নুন, হলুদ আর ভিনিগার দিয়ে। ভিনিগার না থাকলে পাতি […]

আজ ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া CSK, ছন্দে ফিরতে তৈরি PBKS

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠে আজ মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।  একদিকে টানা তিনটি হারের পর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে চেন্নাই। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা পঞ্জাব ঘরের মাঠে আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছছে হেরে খানিকটা ব্যাকফুটে। তবে আজকের ম্যাচে ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে যেমন মরিয়া CSK, তেমনই ছন্দে […]

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার চেষ্টা কলেজ শিক্ষকের, কুকীর্তি বন্দি ক্যামেরায়

নিজস্ব প্রতিনিধি: কলেজ পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে অভিযুক্ত শিক্ষক এক ছাত্রীকে যৌন হয়রানি করছেন। ঘটনাটি ঘটেছে কুশিনগর জেলার কাসায়া এলাকার মল্লুদেহ কৃষক ইন্টার কলেজে। ছাত্রীর যৌন হেনস্থার ঘটনায় বিক্ষোভ দেখানো হয় কলেজে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষকের নাম যার নাম মইনুদ্দিন আনসারি। তাঁর […]

সরকারি টাকায় রাস্তা মেরামতে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি : বর্তমানে সব কিছুতেই দুর্নীতি ঢুকে পড়েছে। মঙ্গলবার এমনই একটি ঘটনা দেখা গিয়েছে হরিশচন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর গ্রামে। রাস্তা তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে ২ কোটি ৪১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হরিশচন্দ্রপুর ২ ব্লকের পশ্চিম বেলসুর থেকে শুরু করে মালিওর বাঁধ রোড ৩০৫ মোড় পর্যন্ত ১৩৭০ মিটার পেভার ব্লকের […]

Samsung Galaxy S25 Edge: লঞ্চের তারিখ ফাঁস! ফিচার শুনলে অবাক হবেন

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) আবারও তার নতুন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S25 Edge নিয়ে বাজারে ধামাকা ঘটাতে চলেছে! এই ফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এখন তুমুল উত্তেজনা। সম্প্রতি এই ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট এবং দুর্দান্ত ফিচারগুলি ফাঁস হয়েছে। কেন এই ফোনটি নিয়ে এত হইচই, আর কবে আসতে পারে আপনার হাতে? কবে আসছে Galaxy S25 Edge? […]

হাত বাড়ালেই মিলছে সোনার আইসক্রিম, খেতে হলে যেতে হবে এই ঠিকানায়

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে আইসক্রিমের সঙ্গে মিলছে সোনা। ঠোঁটে, জিভে আইসক্রিমের শীতল মিষ্টি পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে পাবেন স্বর্ণচুম্বনেরও স্বাদ। শুনে অবাক লাগছে তো? ভাবছেন সোনা যেখানে আকাশছোঁয়া সেখানে এ কীরকম কীর্তি! আসলে ঘটনাটাই বিস্ময় জাগানো। হায়দরাবাদের ‘হুবার অ্যান্ড হলি’ নামের একটি রেস্তোরাঁয় সোনালী রাংতার প্রলেপ দেওয়া আইসক্রিমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে সমাজ […]

শিক্ষক-বিদায়ে বাঁধভাঙা কান্না পড়ুয়াদের, নেটানাগরিকদের চোখ ভিজল ভাইরাল ভিডিওতে

নিজস্ব প্রতিনিধি : প্রাচীনকাল থেকেই গুরু-শিষ্যের সম্পর্ক অত্যন্ত গভীর, অত্যন্ত নিবিড়। গুরু জ্ঞান ও অভিজ্ঞতার উৎস এবং শিষ্য জ্ঞান অর্জনে নিবেদিত। এই সম্পর্ক আজকের নয়। যুগ যুগ ধরে এই সম্পর্ক বহণ করে আসছে মানব সমাজ।গুরু সবসময় শিষ্যের কল্যাণেই সব কিছু করে থাকেন। শিষ্যরাও সেই মনে করেন। একে অপরের ভালোবাসা থেকেই সেই সম্পর্ক অটুট বন্ধনে পরিণত […]

‘রাজ্যপালের বিল আটক রাখা অবৈধ ও স্বেচ্ছাচারিতা’, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যপাল বনাম তামিলনাডু সরকারের সঙ্ঘাত নিয়ে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শীর্ষ আদালতের বিচারপতি জে বি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, ‘তামিলনাডু বিধানসভায় পাশ হওয়ার পরেও রাজ্যপাল আর এন রবি যে ১০ বিল আটকে রেখেছেন তা ‘অবৈধ’ ও ‘স্বেচ্ছাচারমূলক’ আচরণ ছাড়া আর কিছু নয়। কোনও […]

আরাকু ভ্যালিতে ২০ হাজার পড়ুয়ার দীর্ঘ সূর্যপ্রণাম, গড়ল ওয়ার্ল্ড রেকর্ড

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য সচেতনতার জন্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছরে আলুরি সীতারামা রাজু জেলার আরাকু উপত্যকায় ‘যোগ – মহা সূর্য বন্দনাম’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৫০টি স্কুলের প্রায় ২০ হাজার উপজাতি পড়ুয়া। আরাকু ভ্যালিতে ১০৮ মিনিটের সূর্য নমস্কারের মাধ্যমে এই কর্মসূচিতে অংশ নিয়েছে তাঁরা৷ ১৩ হাজার […]

‘বিদায় ইয়াঁরো’, ‘ইন্ডিয়ান আইডল’ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশাল দাদলানির

নিজস্ব প্রতিনিধি: গীতিকার ও সুরকার বিশাল দাদলানি সঙ্গীত জগতে এক বিশেষ নাম। রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের গত ৬টি মরসুমে তিনি ছিলেন বিচারকের আসনে। সদ্য সমাপ্ত হয়েছে ইন্ডিয়ান আইডল এর ১৫ তম মরসুম। তারপরেই বিরাট সিদ্ধান্ত নিলেন বিশাল। জানালেন এবার থেকে আর তাঁকে দেখা যাবে না ইন্ডিয়ান আইডলে। এই জনপ্রিয় রিয়্যালিটি শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। […]

বাঙালির নববর্ষে রসনাতৃপ্তি, কী কী খেতে পারেন বছরের শুরুতে

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন পরেই বাঙালির পয়লা বৈশাখ। এই দিনেই বাঙালি উদযাপন করে থাকে নতুন বছরের সূচনার। বছরের অন্যদিনগুলো যেমনই কাটাক না কেন, নববর্ষে আটপৌঢ়ে বাঙালি সাজ থেকে বাঙালি খাবারে মজে ওঠে আপামর বাঙালি। রেস্তোরাঁ থেকে বাড়ির হেশেল সর্বত্রই এদিন বাঙালির ছোঁয়া। বাঙালি রেস্তোরাঁগুলোও এদিন ভরে যায় কানায় কানায়। বাঙালির রসানাতৃপ্তির কথা জগত বিখ্যাত। বিভিন্নরকম […]

অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘যোগ্য-অযোগ্য’ বিতর্কে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়াতে চরম বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজ্যের শিক্ষক নিয়োগের সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ সংক্রান্ত মামলায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব কুমার খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে অতিরিক্ত শূন্যপদ […]

0:00