Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Samsung Galaxy S25 Edge: লঞ্চের তারিখ ফাঁস! ফিচার শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা স্যামসাং (Samsung) আবারও তার নতুন ফ্ল্যাগশিপ ফোন Galaxy S25 Edge নিয়ে বাজারে ধামাকা ঘটাতে চলেছে! এই ফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এখন তুমুল উত্তেজনা। সম্প্রতি এই ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট এবং দুর্দান্ত ফিচারগুলি ফাঁস হয়েছে। কেন এই ফোনটি নিয়ে এত হইচই, আর কবে আসতে পারে আপনার হাতে?

কবে আসছে Galaxy S25 Edge?

গুজব ছিল, এপ্রিলের মাঝামাঝি, অর্থাৎ ১৫ তারিখের আশেপাশে লঞ্চ হবে Galaxy S25 Edge। কিন্তু কিছু অভ্যন্তরীণ কারণে লঞ্চের দিন পিছিয়ে যেতে পারে। নতুন আপডেট অনুযায়ী, মে অথবা জুন মাসে ফোনটি বাজারে আসতে পারে। যদিও Samsung-এর তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

নজরকাড়া ডিজাইন

Galaxy S25 Edge হতে চলেছে Samsung-এর এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন। মাত্র ৫.৮৪ mm পুরুত্ব আর ওজন মাত্র ১৬২ গ্রাম! এই ফোনটি হাতে নেওয়া যেমন আরামদায়ক, তেমনি দেখতে হবে একেবারে প্রিমিয়াম। Ceramic ব্যাক প্যানেল আর Metal ফ্রেম-এর সঙ্গে আসবে তিনটি নতুন কালারে — Titanium Silver, Titanium Black আর Titanium Light Blue

প্রাণবন্ত  ডিসপ্লে

এই ফোনে থাকছে প্রায় ৬.৭ ইঞ্চির Flat AMOLED ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট এবং QHD+ রেজোলিউশন ভিডিও দেখা ও গেমিংয়ের একেবারে আলাদা মজা দেবে। পাতলা বেজেল ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।

তুখোড় পারফরম্যান্স

ফোনটি চলবে Snapdragon 8 Elite প্রসেসরে, যার সঙ্গে থাকবে 12GB RAM আর UFS 4.0 Storageঅ্যান্ড্রয়েড ১৫-এর ওপর One UI 7 চালাবে ফোনটি, যা দেবে স্মুথ এবং ইউজার-ফ্রেন্ডলি অভিজ্ঞতা। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, Samsung দিচ্ছে ৭ বছরের সফটওয়্যার আপডেট!

ক্যামেরা প্রেমীদের জন্য সুখবর

এই ফোনে থাকবে ২০০MP প্রাইমারি ক্যামেরা সাথে OIS, যার মানে কম আলোতেও ঝকঝকে ছবি। সঙ্গে থাকবে ১২MP Ultra-wide এবং ১২MP Front Camera। গ্রুপ সেলফি থেকে ল্যান্ডস্কেপ, সবই হবে অসাধারণ।

ব্যাটারি ও চার্জিং

৪০০০mAh ব্যাটারি-র সঙ্গে থাকছে ২৫W Fast Charging এবং Wireless Charging সাপোর্ট। আর IP68 রেটিং থাকার মানে, জল বা ধুলোর ভয় নেই!

দাম কত?

হতে পারে এর দাম ₹90,000 থেকে শুরু (২৫৬GB ভেরিয়েন্ট)। তবে চূড়ান্ত দাম নির্ভর করবে বাজার এবং কারেন্সি রেটের ওপর।

Galaxy S25 Edge শুধু আরেকটা স্মার্টফোন নয়, এটা হচ্ছে স্টাইল + টেকনোলজির পারফেক্ট কম্বিনেশন। যারা ফাস্ট, স্মার্ট আর ফিউচার রেডি ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটাই আদর্শ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00