Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়পুরে সিরিয়াল বিস্ফোরণ মামলায় ৪ জনের আমৃত্যু কারাবাসের সাজা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ১৭ বছর আগে জয়পুরে সিরিয়াল বোমা বিস্ফোরণের মামলায় দোষী সাব্যস্ত চার জনকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনাল আদালত। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিশেষ আদালতের বিচারক রমেশ জোশি চার দোষী শাহবাজ হুসেইন, সারোয়ার আজমি, মোহাম্মেদ সাইফ ও সাইফ-উর রহমানকে ওই সাজা শুনিয়েছেন।

২০০৮ সালের ১৩ মে পর পর বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজস্থানের রাজধানী জয়পুর। সন্ধধে সাতটা বেজেএ ২০ মিনিট থেকে পৌনে আটটা পর্যন্ত ২৫ মিনিটে প্রায় আটটি জায়গায় বিস্ফোরণ ঘটেছিল। তার মধ্যে ছিল মানাক চক খান্দা, চাঁদপোল গেট, বড় চৌরাস্তা, ছোটি চৌপদ, ত্রিপোলিয়া গেট, জহুরি বাজার ও সাঙ্গানেরি গেট। ধারাবাহিক বিস্ফোরণে রক্তে ভেসে গিয়েছিল জয়পুরের রাজপথ। সাইকেলে রাখা বোমাতেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। চাঁদপাল হনুমান মন্দিরের পাশ থেকে উদ্ধার হয়েছিল একটি তাজা বোমা। বিস্ফোরণের আগেই ওই বোমা নিস্ক্রিয় করেছিল বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মিরা। আহত আর নিহতদের পরিবারের আর্তনাদে ভারী হয়েছিল আকাশ-বাতাস। সিরিয়াল বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। গুরুতর জখম হয়েছিলেন ১৮৫ জন।  

ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন। তদন্তে নেমে রাজস্থান পুলিশের সন্ত্রাস দমন শাখা জানতে পারে, জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণ ঘটাতে দিল্লি থেকে ১২ জন জঙ্গির এক দল হাজির হয়েছিল। বাসে চেপেই দিল্লি থেকে জয়পুরে এসেছিল। জয়পুরে পা রেখে বিস্ফোরণের জন্য নতুন ৯টি সাইকেল কিনেছিল জঙ্গিরা। ওই সাইকেলেই বোমা রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আটটি বোমা ফাটলেও নয় নম্বর বোমাটি বিস্ফোরণের আগি বাজেয়াপ্ত করা হয়। একটি অতিথিশালায় ওই বোমা লাগানো হয়েছিল।

জয়পুর বিস্ফোরণের অন্য এক মামলায় সারোয়ার আজমি, মোহাম্মেদ সাইফ ও সাইফ-উর রহমান এবং মোহাম্মদ সোলেমান নামে তিন জনকে ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিন আসামি। ২০২৩ সালের ২৩ মার্চ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় রাজস্থান হাইকোর্ট। ফাঁসির সাজাপ্রাপ্তদের বেকসুর খালাস দেয়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00