Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ষণের হাত থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কেটে নিল তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে নারী নিরাপত্তা শিঁকেয় উঠেছে। বেলাগামহীন হয়ে উঠেছে ধর্ষণের ঘটনা। ধর্ষকদের বান্ধব হয়ে হাজির হয়েছেন খোদ ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী। তাই ইজ্জত বাঁচাতে এবার ধর্ষকদের সাজা দেওয়ার দায়িত্ব নিজেদের হাতেই তুলে নিয়েছেন মহিলারা। তার সর্বশেষ প্রমাণ নেত্রকোনার ঘটনা। ধর্ষণের হাত থেকে বাঁচচতে এক যুবকের পুরুষাঙ্গ কেটে নিলেন নির্যাতিতা তরুণী। প্রথমে ধর্ষকের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা তরুণীকে আটক করলেও ঘটনা শুনে পড়ে ছেড়ে দেয়। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, ‘যেমন কর্ম, তেমন ফল’।

নেত্রকোনার পূর্বধলা থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় এক যুবক জাহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। গতকাল সোমবার বিকালে প্রেমিক জাহিদের সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যায়। তখন প্রেমিক জাহিদ ফোন করে পারভেজ মিয়া নামে এক যুবককে সেখানে নিয়ে আসে। পরে দুজন মিলে বিলপাড়ের পাশের বাগানের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ধর্ষণের হাত থেকে বাঁচতে ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গ কেটে দেন নির্যাতিতা। পারভেজের আর্তনাদ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। রক্তাক্ত অবস্থায় পারভেজকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তখনও হাতে ব্লেড ছিল তরুণীর। তখন স্থানীয়রা ওই তরুণীকে আটক করে। কিন্তু ঘটনা জানার পর ছেড়ে দেন। রক্তাক্ত পারভেজকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পূর্বধলা থানার ওসি জানিয়েছেন, নির্যাতিতা তরুণী কিংবা আক্রান্ত পারভেজের পরিবারের তরফে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে। ওই ঘটনার কথা জানাজানি হতেই তরুণীর পাশে দাঁড়িয়েছ নেটা নাগরিকরা। তাঁদের বক্তব্য, ‘আত্মরক্ষার জন্য সঠিক কাজ করেছেন নির্যাতিতা। সমাজে পারভেজদের মতো পিশাচচদের বাঁচার কোনও অধিকার নেই।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00