Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টলিপাড়ায় ফের বাজল সানাই, চুপিসারে বিয়ে সারলেন “তোপসে”

Share:

নিজস্ব প্রতিনিধি : ফেলুদা সেই রয়ে গেলেন চিরকুমার। তাঁর ভক্তদের মধ্যেও এটি নিয়ে বিশেষ অভিযোগ। সত্যজিৎ রায়ের অনন্য এই সৃষ্টি চিরকাল বিয়ে করলেন না। তবে লেখকের গোয়েন্দা গল্পের নায়কের সহকারী তোপসে এত বড় হয়ে ওঠেনি যে তার বিবাহের কথা কেউ ভাবতে পারে।

তবে চুপিসারে “তোপসে”ও সেরে ফেলেছে বিয়ে। পর্দায় ‘ফেলুদা’র সহকারীর ভূমিকায় জনপ্রিয় কল্পন মিত্র। সদ্য বিয়ে সারলেন তিনি। সোমবার রাতে জানিয়েছেন, দিয়া সিংহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। ফেলুদা’কে বাদ দিয়ে নিজে বিয়ে করে ফেললে? যোগাযোগ করে জানতে চেয়েছিল এক সংবাদসংস্থা।

রসিকতার সঙ্গে তিনি উত্তর মৃদু হেসে, “আমরা দুই মলাটে আর পর্দায় চিরকুমার। বাস্তবে ফেলুদার চরিত্রাভিনেতা বিবাহিত, এবার আমিও।” দিয়া পূর্বপরিচিত কিনা জানতে চাইতেই ‘তোপসে’ সাবধানী। কল্পনের সাফ জবাব, “কাছের মানুষদের জানাব বলেই সমাজমাধ্যমে বিয়ের ছবি দিয়েছি। এর বেশি কিছু নয়। বিয়ে বিষয়টা ভীষণ ব্যক্তিগত। তাই এর বাইরে কিছু বলতে চাই না।”
কল্পন মিত্র নিজের কাজ নিয়ে কথা বলতে বেশি পছন্দ করেন। তিনি জানিয়েছেন, অভিনয়ের বাইরেও তিনি অন্য পেশায় যুক্ত।

কল্পন বলেছেন, “অভিনেতাদের রোজ তো কাজ থাকে না। অভিনয়ের পাশাপাশি তাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত সংগ্রহশালায় চাকরি করি। আবার ২২ এপ্রিল থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ফেলুদার শুটিং শুরু হবে।” এবার সৃজিত মুখোপাধ্যায়ের ব্যাটন কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাতে। তাতে রক্তচাপ বাড়ছে কিনা প্রশ্ন করতেই কল্পন বললেন, “একটু না। কমলদাও যথেষ্ট বিচক্ষণ। মনে হয়, খুব বেশি পরিবর্তন তিনিও ঘটাবেন না। পুরোটাই বুঝতে পারব শুটিংয়ে গিয়ে।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00