বিয়ের ৪ মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়

বিয়ের চার মাসের মাথায় মা হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের চার মাসের মাথায় মা হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। গতবছর দুর্গাপুজোর সময়েই ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিক সায়নদীপ সরকারকে বিয়ে করেন রূপসা। রূপসা কখনই তাঁর প্রেমের জীবন ভক্তদের থেকে আড়াল করেননি। প্রেমিকের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও প্রায়শই ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তিনি। তবে বিয়ের ১ মাসের মধ্যেই প্রেগনেন্সির সুখবর দিয়ে ভক্তদের হতবাক করে দিয়েছিলেন রূপসা। যদিও কারোর বুঝতে বাকি ছিল না, গর্ভাবস্থা অবস্থাতেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অবশেষে বিয়ের চারমাসের মধ্যেই মা হলেন রূপসা চট্টোপাধ্যায়। জন্ম দিলেন ফুটফুটে পুত্র সন্তানের। শুক্রবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে রূপসা ও সায়নদীপ ইঙ্গিত দিলেন, ইতিমধ্যেই তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন হয়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, এক সদ্যোজাতের আঙুল। সঙ্গে লেখা রয়েছে, গত ২৬ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। কিছুদিন আগেই সাধের আসর থেকে একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন রূপসা। যেখানে দেখা গিয়েছিল, ছেলে না মেয়ে হবে, সেই ভোটদানে মেতেছেন রূপসা-সায়নদীপের পরিবারের সকলে। কিন্তু এই ভোটদান পর্বে পাল্লা ভারী ছিল পুত্রের দিকে। এ নিয়েও কম কটাক্ষ হয়নি। এছাড়াও অভিনেত্রীর বেবিবাম্পের ফটোশ্যুট নিয়েও কম কটাক্ষ হয়নি।

 

যাই হোক, সবকিছু উপেক্ষা করে সন্তান জন্মের ৫ দিন পরে সুখবর দিলেন রূপসা এবং সায়নদীপ উভয়েই। যদিও সায়নদীপ তাঁর পোস্টে জানাননি যে, রূপসার কোলে পুত্র না কন্যা এসেছে, কিন্তু ভক্তরা ভেবে নিয়েছেন পুত্রের মা হয়েছেন রূপসা। কারণ, ক্যাপশনে জুনিয়র বলা হয়েছিল, সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করেন। কিন্তু রূপসা ছেলের আঙ্গুলে চুম্বন এঁকে জানিয়ে দিয়েছেন তিনি পুত্রের মা হয়েছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]