Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একুশে বইমেলায় শেখ মুজিবকে নিয়ে লেখা বই নিষিদ্ধ করল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে আরও এক পদক্ষেপ নিল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আগামিকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কোনও বই রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কোনও প্রকাশনী সংস্থা ওই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ‘জামায়াত ইসলামী’ ঘনিষ্ঠ তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ মোস্তফা সরোয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের এমন তালিবানি ফতোয়ায় ক্ষুব্ধ প্রকাশকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রকাশক ক্ষোভ উগরে দিয়ে বলেছেন ‘মোস্তফা ফারুকীর মতো রাজাকাররা শেখ হসিনার ফ্যাসিবাদী শাসন নিয়ে লম্বা চওড়া বিবৃতি দেন। কিন্তু তার আচরণ পূর্বতন ফ্যসিবাদী শাসকদের চেয়েও ভয়ঙ্কর। মানুষ কী পড়বে, তা ঠিক করে দেওয়ার উনি কে?’

আগামিকাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে রাজধানী ঢাকা-সহ গোটা দেশের বিভিন্ন জেল সদরে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ওই মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে বাংলা আকাদেমির উদ্যোগে আয়োজিত বইমেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলা আকাদেমি প্রাঙ্গণে ১৯৯টি এবং সোহরাওয়ার্দি উদ্যানে ৬০৯টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,৮৪৮টি। এছাড়া ৩৭টি প্যাভিলিয়ন, ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল এবং ৭৪টি শিশু চত্বর স্টল থাকছে।

এবারের বইমেলায় যাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন কিংবা তঁর পরিবারের কোনও সদস্যের বই না রাখা হয় তার জন্য প্রকাশকদের নির্দেশ দিয়েছেন সংস্কৃতি মন্ত্রকের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। কোনও স্টলে মুজিবকে নিয়ে লেখ বই পাওয়া গেলে ওই প্রকাশনা সংস্থার বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। জামায়াত ইসলামীর কট্টর সমর্থক হিসাবে পরিচিত ফারুকীর বক্তব্য, ‘নতুন বাংলাদেশে পাকিস্তানকে দু’টুকরো করা শেখ মুজিব কিংবা তার পরিবারের নামগন্ধ থাকবে না।’ সব স্টল মালিকরা তার নির্দেশ মানছেন কিনা, তা সুনিশ্চিত করতে শুক্রবারই (৩১ জানুয়ারি) বইমেলায় ঢাকা পুলিশের কমিশনার শেখ সাজ্জাত আলীকে বিশেষ অভিযান চালাতেও পাঠিয়েছিলেন ফারুকী।  ঢাকা পুলিশের বিশাল বাহিনী শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশ করা প্রকাশনী সংস্থার স্টলে তন্নতন্ন করে তল্লাশি চালায়। ওই তল্লাশি চালানোর সময়ে প্রকাশকদের ধমক দিয়ে ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত বলেন, ‘মুজিব ও হাসিনার বই রাখলে দেশদ্রোহের মামলায় জেলে পুরে দেব।’ বাংলা আকাদেমি থেকে বছর কয়েক আগেই শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছিল। তার মধ্যে বেস্ট সেলারের তকমা পেয়েছিল বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা।’ এবারের বইমেলায় বঙ্গবন্ধুর কোনও বই রাখা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলা আকাদেমির চেয়ারম্যান ্বুল কাশেম ফজলুল হক।  

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00