নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে শুট আউট

Share:

নিজস্ব প্রতিনিধি নৈহাটি: উত্তর ২৪পরগনা জেলার নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে শুট আউট। শুক্রবার বিকেলে নৈহাটির ব্যানার্জি পাড়াতে ব্যবসায়ী সন্তোষ যাদবকে দুষ্কৃতীরা গুলি ছুঁড়ে খুন করে। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী সন্তোষ যাদবকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। নিহত ব্যবসায়ী সন্তোষ যাদবের(Santosh Jadav) মা দাবি করেছেন, তার ছেলেকে গুলি করেছে রাজেশ যাদব নামে এক ব্যক্তি।

তার ছেলের সাথে রাজেশ যাদবের শত্রুতা ছিল বলে অভিযোগ করেছেন নিহত ব্যবসায়ীর মা।নিহত ব্যবসায়ী সন্তোষ যাদব এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, গুলি সরাসরি ব্যবসায়ী সন্তোষ যাদবের কপালে লাগে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়েছে।তবে যেটা জানা গিয়েছে, সন্তোষ যাদব তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন ধরে, বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের(MP Arjun Singh) ঘনিষ্ঠ রাজেশ সাউয়ের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।

রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই শুট আউট এর খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ব্যক্তিগত সত্যতা নাকি ব্যবসায়িক শত্রুতা এই খুনের পেছনে তার কারণ খুঁজছে পুলিশ।নৈহাটিতে তৃণমূল কর্মী ও ব্যবসায়ীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুন করার অভিযোগ। নৈহাটির(Naihati) পানি ট্যাংকির কাছে ঘটনাটি ঘটে। পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]