কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ট্রাক চালকদের চা-বিস্কুট বিতরণ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি বীরভূম: শীতের সময় গাড়ির চালকদের অসাবধানতার ফলে একাধিক জায়গায় দুর্ঘটনার ছবি দেখতে পাওয়া যায়। তাই রাতে অথবা ভোরবেলায় কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে গাড়ি চালকদের চা-বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নিল বীরভূম জেলা পুলিশ(Birbhum District Police)। দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে এবং চোখ লেগে যায়। এর ফলে দুর্ঘটনা ঘটে থাকে। তাই, রাতে দুর্ঘটনা কমাতে সদাইপুর থানার পুলিশ চালকদের সজাগ রাখতে চা-বিস্কুট খাওয়ানোর ব্যবস্থা করে।

 উল্লেখ্য, এর আগেও সদাইপুর থানার পুলিশকে দেখা গিয়েছে নানান সমাজসেবা মূলক কাজ থেকে শুরু করে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিও। এবার চালকদের চা বিস্কুট খাওয়ানোর উদ্যোগ নেওয়া হল। এদিন রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানার(Sadaipur P.S.) পুলিশের পক্ষ থেকে কয়েক হাজার গাড়ি চালককে চা বিস্কুট খাওয়ানো হল। গাড়ী চালকদের চা-বিস্কুট খাওয়ানোর উদ্যোগের কারণ, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে ক্লান্তি আসে, ক্লান্তির জেরে চোখ লেগে যায়, চোখ লেগে যাওয়ার ফলে দুর্ঘটনা ঘটে।

তাই চা-বিস্কুট খাওয়ালে চালকদের তন্দ্রাচ্ছন্ন ভাব কাটে, ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়। তবে সদাইপুর থানার পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ির চালকরা। এর আগে জঙ্গলমহলেও শীতের রাতে চা ও বিস্কুট বিতরণ করা হয় জাতীয় সড়কে চলাচল করা লরি ও ট্রাক চালকদের। দুর্ঘটনা এড়াতে জেলায় জেলায় পুলিশের এই নয়া উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়।

বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

সাঁইথিয়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা!পা পিষে দিয়ে চলে গেল মহিলা যাত্রীর

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত সাঁইথিয়া! বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

তৃণমূল নেতাকে পিটিয়ে খুন,ফের উত্তপ্ত বীরভূম! নেপথ্যে রাজনৈতিক হিংসা?

মুখে চকোলেট বোমা ভরে আত্মহত্যা ! বীরভূমে যুবকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]