Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Instagram ব্যাবহারকারীদের জন্য সুখবর! এসেছে নতুন এই ফিচার

Share:

 

নিজস্ব প্রতিনিধি: Instagram সম্প্রতি একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি এখন স্টোরিতে সরাসরি কমেন্ট করতে পারবেন। আগে, আপনি যদি কোনও স্টোরিতে প্রতিক্রিয়া জানাতে চাইতেন, তা শুধুমাত্র মেসেজ আকারে পাঠাতে হতো এবং সেটি কেবলমাত্র যিনি স্টোরিটি ছেড়েছেন তিনিই দেখতে পারতেন। কিন্তু এই নতুন ফিচারটি আপনাকে স্টোরিতে খোলামেলা কমেন্ট করার সুযোগ দিচ্ছে, যা অন্যরাও দেখতে পাবে।

তবে, শুধুমাত্র আপনার ফলোয়ারদের মধ্যে যাদের আপনি নিজেও ফলো করছেন, কেবল তারাই স্টোরিতে কমেন্ট করতে পারবেন। এতে আপনার গোপনীয়তা রক্ষা পাবে এবং শুধুমাত্র আপনাদের মধ্যেই কথোপকথন সীমাবদ্ধ থাকবে।

কমেন্টগুলি স্টোরির মতোই অস্থায়ী হবে অর্থাৎ 24 ঘন্টার পর স্বাভাবিক ভাবেই অদৃশ্য হয়ে যাবে। যতক্ষণ স্টোরিটি থাকবে কমেন্ট গুলো ততক্ষণ থাকবে। এছাড়া, আপনি চাইলে প্রতিটি স্টোরির জন্য কমেন্টেরর অপশন On বা Off রাখতে পারবেন, যাতে আপনার কনটেন্টের উপর আরও নিয়ন্ত্রণ থাকে।

Instagram-এর এই নতুন ফিচারটি স্টোরিকে আরও বেশি interactive এবং মজাদার করে তুলেছে, যেখানে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আরও সরাসরি এবং নিরাপদে কথোপকথন করতে পারবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00