Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে চলছে হিন্দু খেদাও অভিযান, চাকরি গেল আরও চার আধিকারিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছে সরকারি চাকরি থেকে হিন্দু আধিকারিক ও শিক্ষকদের খেদানোর বিশেষ অভিযান। আজ বুধবার একই সঙ্গে চার পদস্থ হিন্দু আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মুহাম্মদ ইউনূস সরকার। যাদের চাকরি থেকে তাড়ানো হয়েছে তাঁরা হলেন নির্বাচন কমিশনের সচিব অশোককুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য সত্যেন্দ্র কুমার সরকার এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার।

সেনা অভ্যুত্থানের ফলে গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে সরকারি চাকরি থেকে হিন্দু খেদাও অভিযান। গত এক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৪৯ জন হিন্দু শিক্ষক-শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ থেকেও বেছে-বেছে হিন্দু আধিকারিকদের তাড়ানো চলছে। ইতিমধ্যেই কৃষ্ণপদ রায়-সহ বেশ কয়েকজন হিন্দু পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে থাকা হিন্দু চিকি‍ৎসকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরানো হয়েছে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন এবং কানাডায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর পদে থাকা অপর্ণা রানী পালকেও বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা জমানায় মন্ত্রিত্বের দায়িত্ব সামলানো সামন্তলাল সেনের মতো যশস্বী চিকি‍ৎসককেও খুনের মামলায় জড়ানো হয়েছে।

সংখ্যালঘু সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতার কথায়, ‘বাংলাদেশে যে হিন্দুদের আর জায়গা নেই, দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবেই মাথা গুঁজে থাকতে হবে, সেই বার্তাই দেওয়া হচ্ছে। এর পরে হয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থীদের ভর্তির সুযোগও বন্ধ হয়ে যাবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00