Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিয়ানায় নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দিলেন ‘মানবিক’ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হরিয়ানায় গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন বাংলার এক পরিযায়ী শ্রমিক সাবির মালিক। এবার তাঁর স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে পরিযায়ী শ্রমিকের স্ত্রী শকিলা সর্দার মালিক এবং কন্যা  মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপরেই তাঁকে দেওয়া হয়  বাসন্তী ব্লকের ভূমি ও ভূমি সংস্কারের দফতরে চাকরি ।

নবান্ন মারফত জানা  গিয়েছে, প্রথমে শকিলা ওই অফিসের অ্যাটেনডেন্ট হিসাবে যোগ দেবেন। চাকরির এক বছর পর তাঁকে নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে । এদিন শকিলা দেবীর হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শুধু শকিলাকে চাকরি নয় নিহত পরিযায়ী শ্রমিকের মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, গত ২৭ অগস্ট হরিয়ানার চরখি দাদরি জেলায় গণপিটুনির বলি হন বাংলার পরিযায়ী শ্রমিক সাবির। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।  গোমাংস ভক্ষণের সন্দেহে তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন  । এই ঘটনার পর  বধরা থানায় এফআইআর দায়ের হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। শুধু তাই নয় এই ঘটনা নিয়ে নিন্দা জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। এবার নিহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00