Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সন্দীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তে নেমে গত সোমবার রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল মঙ্গলবারই আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আট দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। এবার কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ৯ অগস্ট ধর্ষণ করে খুন করা হয় আরজি করের এক তরুণী চিকি‍ৎসককে। ওই ঘটনার পরেই আরজি কর হাসপাতালের অতি বিপ্লবী জুনিয়র চিকি‍ৎসকদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ত‍ৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তাঁকে তড়িঘড়ি হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে সরানো হয়। হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় তাঁর বিরুদ্ধে সিট গঠন করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সিপিএমপন্থী এক আইনজীবী। এমনকি হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার তথা বিজেপি ঘনিষ্ঠ আখতার আলি সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান সন্দীপ ঘোষ। তাঁর আইনজীবীর সওয়াল ছিল, তাঁর মক্কেলের বক্তব্য না শুনেই একতরফা ভাবে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। ওই মামলায় অবশ্য শেষমেশ সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ।

এবার কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ। আর্জিতে তিনি জানিয়েছেন, একতরফাভাবেই তাঁর বক্তব্য না শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ মনগড়া।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00