Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কেউ চিকিৎসা না পেয়ে ফিরে না যায় : দেব

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঘাটাল: আগামী দিন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালকে এমন ভাবে তৈরি করা হবে যাতে শুধু ঘাটাল নয় আশেপাশের মানুষজন এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়। মন্তব্য ঘাটালের সাংসদ দেবের। বুধবার তিনটি অরাজনৈতিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব(Deb)। দেবকে স্বাগত জানাতে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ও মেডিকেল পড়ুয়ারা উপস্থিত ছিলেন।

প্রথমে তিনি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে(Ghatal Hospital) এসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং দায়িত্বে থাকা আধিকারিকদের সাথে কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়ে তারপর পাঁচটি বেড সম্পূর্ণ ডায়ালিসিস বিভাগের জন্য যে নয়া ইউনিট তৈরি করা হয়েছে তার উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সহ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ ঘাটাল ব্লকের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা।

ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস বিভাগের উদ্বোধনের পর ঘাটাল লোকসভার সাংসদ কার্যালয়ে এসে জনতার দরবার বলে একটি কর্মসূচি করেন তিনি। যেখানে ঘাটাল লোকসভার ১৫ জন সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী এবং সমস্যা সমাধানের চেষ্টা করেন তিনি। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথবাতির উদ্বোধন করেন তিনি । সাংসদ দেব এদিন জানান তিনি যে প্রতিশ্রুতি দেন তা তিনি ভোলেন না। তিনি প্রথম যখন ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে যোগদান করেছিলেন তখন অভিযোগ ছিল এই হাসপাতাল থেকে রোগীদের কলকাতায় রেফার করা হয়। সেই অভিযোগ এখন একেবারেই নেই বলে দেব দাবি করেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00