Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিয়ানার ৬৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র, লাডবা আসন থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন হরিয়ানা বিধানসভা ভোটের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রথম দফায় ৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকা অনুযায়ী, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি লড়ছেন লাডবা আসন থেকে। দলের আর এক দাপুটে নেতা অনিল ভিজ লড়ছেন আম্বালা থেকে। আর অশরবিন্দ শর্মা লড়বেন গুহানা আসনে।

আগামী ৫ অক্টোবর (প্রথমে ১ অক্টোবর ভোট নেওয়ার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন) হরিয়ানায় এক দফাতেই বিধানসভার ভোট নেওয়া হবে। রাজ্যের ৯০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ অক্টোবর হবে ফল ঘোষণা। বুধবার হরিয়ানা বিধানসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ কেন্দ্রীয় নির্বাচন সমিতির সদস্যরা। বৈঠকে ৯০ আসনের মধ্যে ৬৭ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

গত কয়েকদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কোন আসন থেকে লড়বেন তা নিয়ে জল্পনা চলছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে লাডবা আসন থেকে তাঁকে দাঁড় করানো হয়েছে। পানিপথ গ্রামীণ আসন থেকে লড়ছেন মহীপাল ডান্ডা। আদমপুর আসন থেকে লড়ছেন ভাব্যা বিষ্ণোই। নার্নাউন্দ থেকে প্রার্থী হচ্ছেন ক্যাপ্টেন অভিমন্যু। কালকা আসনে দাঁড়িয়েছেন শক্তিরানী শর্মা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00