Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার বিকেলে কলকাতায় নির্বাচনের ফুল বেঞ্চ হাজির

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বিকেলে কলকাতায় এসে পৌঁছলেন নির্বাচন কমিশনের সদস্যরা। সেখান থেকে তারা সোজা যান ধর্মতলার গ্র্যান্ড হোটেলে।দিল্লি থেকে রবিবারই রাজ্যে আসল নির্বাচন কমিশনের(Election Comission) ফুল বেঞ্চ। রবিবার সন্ধে ৬ টায় বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার(Nodal Officer) আনন্দ কুমার। চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার শহরে আসবেন রবিবার রাত ১০:৩০ নাগাদ। ফুল বেঞ্চে রয়েছেন অরুণ গোয়েল, ধর্মেন্দ্র শর্মা, নীতেশ ব্যাস সহ ১৩ জনের দল।

সোমবার সকালে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করবে কমিশন। সমস্ত ধরণের অভিযোগ খতিয়ে দেখতেই এই বৈঠক হবে। এরপরই জেলাশাসক ও পুলিশ কমিশনার, ডিভিশনাল কমিশনার, আইজিদের সঙ্গে বৈঠক করবে কমিশন।সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার দুপুর আড়াইটা ও বিকেল চারটে নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আসেন কলকাতায়(Kolkata)। রাত সাড়ে দশটা নাগাদ চিফ ইলেকশন কমিশনার রাজিব কুমার(Rajeev Kumar) আসবেন। এরা সকলেই গ্র্যান্ড হোটেলতে থাকছেন। সেখানেই সব বৈঠক হবে।সোমবার সমস্ত রাজনৈতিক দল ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক হবে। এছাড়াও মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মিলিত হবেন চিফ ইলেকশন কমিশনার রাজিব কুমার। তিন দিনের এই সফরে নির্বাচন কমিশনের সদস্যরা এ রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচনে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন এবং কোন জেলায় বর্তমানে কি ধরনের আরো নজরদারি ব্যবস্থা প্রয়োজন তা খতিয়ে দেখবেন। আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নিয়মাবলী এবং দৃষ্টিভঙ্গি কি তাও তুলে ধরা হবে বৈঠকে উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সামনে।

সোমবার সকাল  ৯-৩০টা থেকে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনীতিক দলের সঙ্গে  ওয়ান টু ওয়ান বৈঠক করবেন রাজিব কুমার সহ ফুল বেঞ্চ। তাদের পরামর্শ অভাব অভিযোগ শুনবেন ফুল বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে বা নির্বাচনী আচরণ বিধি সহ একাধিক বিষয় নিয়ে সমস্ত রাজনীতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রায় ১১-৩০ টা পর্যন্ত ৩ ঘণ্টার এই বৈঠকে শেষে শুরু হবে রাজ্যের জেলার প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে বৈঠক। এই বৈঠকে  উপস্থিত থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ সমস্ত কমিশনারেটের কমিশনাররা, রেঞ্জ আইজি সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সকাল ১১-৩০থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে রুদ্রদ্বার বৈঠক। বৈঠকে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন পরিচালনা ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ NBW বাস্তবায়িত করা, সীমানা সিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, রুট মার্চ, নির্বাচনী আচরণ বিধি সহ একাধিক নির্বাচনী নিয়মাবলী নিয়ে বৈঠকে আলোচনা হবে। প্রশাসনিক বৈঠক দুই ভাবে ভাগ করে হবে বলে কমিশন সূত্রে খবর। তবে মঙ্গলবার বেশ কয়েকটি গুরুত্তপূর্ণ বৈঠক করবেন রাজিব কুমার ও তার ফুল বেঞ্চ। সকাল ৯-৩০ থেকে  ১১-৩০ টা পর্যন্ত এনফোর্সমেন্ট এজেন্সি গুলির সঙ্গে বৈঠক করবেন ফুল বেঞ্চ। বৈঠকে ইনকাম টেক্স , আবগারি দফতর সহ ইডি , একাধিক এনফোর্সমেন্ট এজেন্সি গুলির বৈঠকে থাকবেন।

তার পরে সবচেয়ে গুরুত্বপূর্ন বৈঠক হবে রাজ্যের মুখ্য প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে অর্থাৎ রাজ্যের মুখ্যসচিব  , স্বরাষ্ট্র সচিব এবং ডি জি সঙ্গে  রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে পয়েন্ট টু পয়েন্ট  টেবিলের বৈঠক হবে বলে কমিশন সূত্রে খবর। তার পরেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজিব কুমার অরুণ গোয়াল সহ সমস্ত জাতীয় নির্বাচনী আধিকারিক প্রশ্নের উত্তর দেবেন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। তার পরেই তারা মঙ্গলবারই দিল্লি ফিরে যাবেন বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর।জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানাই এখন চিন্তার কারণ নির্বাচন কমিশনের। আজই  রাজ্যে আসেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাত সাড়ে দশটা নাগাদ কলকাতায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁর সঙ্গেই আসছেন ইসি, ডেপুটি ইসি, প্রিন্সিপাল সেক্রেটারি, সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সহ মোট ১৪ জন সদস্য। সেক্ষেত্রে আজ রাজ্য  সিইও দফতরের সঙ্গে বৈঠকে  অনুপস্থিত থাকেন মুখ্য নির্বাচন কমিশনার। তবে, পরের বৈঠকের সময়সূচি অপরিবর্তিত আছে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে জামিন অযোগ্য ধারায় মামলা চিন্তায় ফেলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং রাজ্য প্রশাসনকে। তার কারণ, এক সপ্তাহ আগেই জাতীয় নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার আগে যেন অতি অবশ্যই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানাকে শূন্যতে পৌঁছে দেওয়া হয়। সেই মোতাবেক গত সপ্তাহের শুক্রবার রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে উক্ত নির্দেশকে কার্যকর করতে বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। যে মুহূর্তে এই নির্দেশ দেওয়া হয়েছিল তখন সংখ্যাটা ছিল লক্ষাধিক যা এই মুহূর্তে ৪৬ হাজারের কাছাকাছি। কমিশন সূত্রের খবর, এখনও পর্যন্ত এক্সিকিউটেড জামিন অযোগ্য মামলার সংখ্যা ৭৩ হাজার ৩৬৬।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00