Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঋতু পরিবর্তনে ইমিউনিটি বাড়াতে প্রতিদিন খাবারে রাখুন এই রেসিপিটি

শীতের শেষে বসন্তের শুরুতে অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় ইমিউনিটি কম থাকে। সেকারনে, এই সময় এমন কিছু সবজি খান, যাতে শরীরে ইমিউনিটি তৈরি হয়। তেমনই একটি রেসিপি হল সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের রসা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের শেষে বসন্তের শুরুতে অর্থাৎ ঋতু পরিবর্তনের সময় ইমিউনিটি কম থাকে। সেকারনে, এই সময় এমন কিছু সবজি খান, যাতে শরীরে ইমিউনিটি তৈরি হয়। তেমনই একটি রেসিপি হল সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের রসা। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ

সজনে ডাঁটা (২টি) (ছোট ও সমান করে কাটা) আলু (১টি) (বড় আকারের, লম্বা সরু করে কাটা)
বাটা মাছ (১০টি)
টমেটো লম্বা করে কাটা
আদা বাটা (১ চা-চামচ)
ধনে
গোটা জিরে
শুকনো লঙ্কা (১টি)
জিরে বাটা (১ টেবল চামচ)
হলুদ (আধ চা-চামচ)
নুন
সর্ষের তেল।

প্রণালী

প্রথমে মাছগুলিকে পরিষ্কার করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। এবার গরম তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ও ডাঁটা একটু ভেজে টমেটো দিয়ে নাড়তে থাকুন। টমেটো নরম হয়ে আসলে আদা বাটা, ধনে, জিরে বাটা, হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তেল ছেড়ে এলে এতে নুন, চেরা কাঁচালঙ্কা দিয়ে গরম জল দিয়ে ঢেকে রাখুন। ফুটে উঠলে ভাজা মাছ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00