Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচারপতি গঙ্গোপাধ্যায় পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন : বাবুল সুপ্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়(Minister Babul Supriyo)। রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন “বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। তিনি প্রচার চাইছেন। আমার রাজনৈতিক বুদ্ধি অনুযায়ী তিনি ২০২৬ সালের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী(CM) মুখ হতে চাইছেন।”এদিন তিনি আরো বলেন ” যদি সত্যি তিনি সমাজ সংস্কার করতে চাইতেন তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে তাদের জেলে পাঠাতেন। তা না করে তিনি নিজের টিকিট পাকা করতে চাইছেন”।শুক্রবারের সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে ভোজপুরি নায়ক ও গায়ক পবন সিংকে বিজেপি(BJP) প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল।

রবিবার পবন সিং টুইট করে জানান, তিনি ওই কেন্দ্রে প্রার্থী হতে চান না। এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া দেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি বলেন পবন সিং তার গানে বাঙালি মহিলাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি বাঙালি মহিলাদের ঘৃণা করেন। তাই তার নাম যখন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় তখন সমাজের বিভিন্ন স্তর থেকে সমাজ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিজেপি ভুল বুঝতে পারে। বিজেপির চাপেই তিনি টুইট করে প্রার্থী পদ প্রত্যাহার করেন। তিনি বিহার, উত্তরপ্রদেশ যেকোনো জায়গা থেকে দাঁড়াতে পারেন।

কিন্তু বাংলার মহিলারা তাকে ক্ষমা করবেন না।একই সঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল নেত্রী সারণী ঘোষ আসানসোল(Asansoal) থেকে পবন সিংকে প্রার্থী করা এবং তার নাম প্রত্যাহার বিষয়টিকে সামনে এনে কেন্দ্রে থাকা মোদি সরকারের সমালোচনা করেন। তারা দাবি করেন তৃণমূল কংগ্রেস বাংলার নারীদের নিয়ে পবন সিং যে ধরনের ঘৃণার কথা বিগতদিনে বলেছে তা নিয়ে সরব হওয়ার পরই চাপে পড়ে বিজেপি ওই কেন্দ্রে পবন সিং এর নাম প্রার্থী থেকে প্রত্যাহার করায়।

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00