Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেউ দেওয়াল লিখলেন, কেউ মা-বাবাকে প্রণাম করে শুরু করলেন প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার বিজেপি পক্ষ থেকে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের কুড়িটি প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাই একটুকু সময় নষ্ট করতে নারাজ বিজেপি প্রার্থীরা। রবিবার প্রথম ছুটির দিনে কেউ জনসংযোগ করতে ঘুরে বেড়ালেন জনবহুল এলাকায় , কেউ আবার মন্দিরে পুজো দিলেন, মোটরসাইকেল নিয়ে মিছিল করলেন এবং দেওয়াল লিখলেন।শনিবার নাম ঘোষণা হওয়ার পরেই প্রথম দিনের ভোট প্রচার করলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু(Khagen Murmu)।মালদা বিধানসভার সাহাপুর সেতু মোড় থেকে বাইক রেলি করে মহামায়া মন্দিরে পূজো দিলেন। তারপর যোগ দেন মুচিয়াতে দেওয়াল লিখন কর্মসূচিতে।

ভোট প্রচারে রবিবার বের হন শান্তিপুর বিধানসভার অন্তর্গত আরপাড়া বাজারে রানাঘাটের সাংসদ তথা লোকসভা নির্বাচনের প্রার্থী শ্রী জগন্নাথ সরকার। এদিকে নিজের ঈশ্বর তুল্য মা-বাবার আশীর্বাদ নিয়ে রবিবার বীরভূম জেলার বোলপুরে(Bolpur) প্রচারে নেমে পড়লেন বোলপুরের প্রার্থী শ্রীমতি পিয়া সাহা।বোলপুর সাংগঠনিক জেলার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শ্রীমতী পিয়া সাহা (Piya Saha)রবিবার বিকালে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি পার্টি অফিসে গিয়ে সকল কার্যকর্তাদের সঙ্গে দেখা করেন ও কিভাবে ভোটের প্রচার শুরু করা হবে বোলপুর লোকসভা কেন্দ্র জুড়ে, তারই বিস্তারিত আলোচনা করেন।নাম ঘোষনার পরের দিনই সকাল সকাল প্রচার শুরু করে দেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী(Rathin Chakraborty) ।

এদিন সকালে মধ্য হাওড়া সিদ্ধেশ্বরী মন্দির পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন তিনি । দলীয় পতাকা নিয়ে বাইকে চেপে শতাধিক কর্মীদের সঙ্গে করে এলাকায় ঘোরেন ও একাধিক মন্দিরে পুজো দেন । সঙ্গে ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা উমেশ রায় মনোজ পান্ডে সহ অন্যান্য নেতৃত্বরা । এই নির্বাচনে জেতার বিষয় রথীনবাবু ১০০ শতাংশ আশাবাদী বলে সংবাদ মাধ্যমকে জানান ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00