Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসানসোলে বিজেপির প্রার্থী হতে পারেন অক্ষরা সিং

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন আরেক ভোজপুরী নায়িকা অক্ষরা সিং। পবন বিহার থেকে প্রার্থী হতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে অসম্ভব বলে যেমন কিছু নেই, তেমনিও শেষ কথা বলেও কিছু নেই। একই সঙ্গে সেখানে চির শত্রু বা চির মিত্র বলেও কিছু হয় না। গতকাল সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ২৪’র ভোটের(General Election 2024) জন্য দলের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের জন্য সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই ১৯৫টি কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় ছিল বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নামও। ছিল আসানসোল লোকসভা কেন্দ্রের(Asansol Constituency) প্রার্থী(BJP Candidate) হিসাবে ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংয়ের(Pawan Singh) নামও। কিন্তু সেই নাম ঘোষণার পরেই বাংলাজুড়ে তোলপাড়। শেষে এদিন পবন নিজেই জানিয়েছেন তিনি আসানসোল থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন না। সূত্রের দাবি, এরপর বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে কথা বললে তিনি বিহারের কোনও আসন থেকে প্রার্থী হওয়ার সুপারিশ করেন। যদিও সেটা এখনও চূড়ান্ত হয়নি। তার মাঝেই বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে আসানসোলে বিজেপি প্রার্থী হতে পারেন আরেক ভোজপুরী নায়িকা অক্ষরা সিং(Akshara Singh)।

কে এই অক্ষরা? ২০১৯ সালে এই অক্ষরা সিং দাবি করেন, পবনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু পবন তাঁকে বিয়ে করতে রাজী হয়নি। এমনকি সম্পর্কের কথা বাইরে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলারও নাকি হুমকি দেওয়া হয়। সেই অক্ষরা জানিয়েছিলেন, পবন আসানসোল থেকে বিজেপির প্রার্থী হলে তিনি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন। এখন অনেকেই মনে করছেন, বাংলাজুড়ে পবনের বিরুদ্ধে যে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায় শুধু সেই কারণে তিনি সরে যাচ্ছেন তা নয়। অক্ষরার প্রচারের বিষয়টিও সেখানে প্রভাব ফেলেছে। এরপরেই বিজেপি নেতৃত্বের এটা মনে হয় যে, পবন যদি বিহার থেকেও দলের প্রার্থী হন তাহলেও অক্ষরা সেখানে পবনের বিরুদ্ধেই প্রচার চালাবেন যা পদ্মশিবিরের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। আর তাই এখন তাঁরা অক্ষরার সঙ্গেই কথাবার্তা শুরু করেছেন আসানসোল থেকে তাঁকে বিজেপির প্রার্থী হিসাবে দাঁড় করাবার জন্য। বঙ্গ বিজেপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। তবে বঙ্গ বিজেপির একটি অংশ চাইছে, আসানসোলে কোনও বহিরাগত নয়, প্রার্থী করা হোক কোনও ভূমিপুত্রকে। সেই দৌড়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম সব থেকে বেশি এগিয়ে আছে বলেও জানা যাচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00