Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দত্তপুকুর বিস্ফোরণকাণ্ড নিয়ে বাড়িতেই ডিজির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধেয় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠিয়ে নিজের ক্ষোভ জানিয়ে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ বাজি কারখানায় বিশেষ তল্লাশি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। এদিন সকালেই দত্তপুকুরে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের […]

নিউ বারাকপুরে ফুটপাথ হকারদের ঋণ প্রদান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি,নববারাকপুর :সারা ভারতবর্ষে কোভিড ১৯ অতিমারির সময় অর্থনীতি সব কিছু দিক দিয়ে ভেঙে পড়েছিল। সেই সময় নিউ বারাকপুরে(New Barrackpore) হকারদের দু হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। এবার পুরসভা এলাকায় ফুটপাথের ধারে অস্থায়ী দোকানে বিভিন্ন ধরনের ব্যবসা করেন কিংবা ঠেলাতে ফল, সব্জী, খাবার ইত্যাদি বিক্রি করেন অথবা বাড়িতে ছোট দোকানে সেলাই কাপড়ের ব্যবসা বা […]

সোমে VHP-র মিছিল রুখতে নুহ-তে জারি ১৪৪ ধারা

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: আগামিকাল সোমবার বিশ্ব হিন্দু পরিষদের মিছিল রুখতে সর্বশক্তি প্রয়োগ করছে বিজেপি শাসিত হরিয়ানা সরকার। কট্টরবাদী হিন্দু সংগঠনকে যেমন মিছিল করার অনুমতি দেওয়া হয়নি, তেমনই রবিবার রাত থেকেই জারি হযেছে ১৪৪ ধারা। স্কুল-কলেজের পাশাপাশি ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অশান্তি বাঁধানোর চেষ্টা কঠোর হাতে রোখা হবে বলে জানিয়েছেন নুহ’র মহকুমা শাসক অশ্বিনী […]

গানের সুরে মিজোরামের নির্মিয়মাণ রেল সেতুতে ভিডিও করে নব

নিজস্ব প্রতিনিধি, মালদা: জনপ্রিয় পুরনো হিন্দি গানের সুরে মিজোরামের নির্মিয়মাণ রেল সেতুর উপরে দাঁড়িয়ে সমাজমাধ্যমে নিজের ভিডিও পোষ্ট করেছিলেন ২৫ বছর বয়সের নব চৌধুরী । দূর্ঘটনার দিন সকাল আটটা নাগাদ নির্মিয়মাণ রেলসেতুতে কাজ করতে যাওয়ার ঠিক আগে নব চৌধুরী এটি পোষ্ট করেন । আর এর দেড় ঘন্টার পর রেল সেতু ভেঙে যায় ।১০৪ মিটার নীচে […]

এশিয়া কাপের জন্য আফগান দল ঘোষণা, ৬ বছর বাদে ফিরলেন করিম জানাত

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান। দলে অবশ্য তেমন চমক নেই। ছয় বছর বাদে একদিনের দলে ফিরেছেন পেসার তথা অলরাউন্ডার করিম জানাত। মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজদের মতো নিয়মিত মুখরা দলে রয়েছেন। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন হাসমাতুল্লাহ শাহেদি। আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশ ও শ্রীলঙ্কার […]

বিশ্ব অ্যাথলেটিক্স ৪x৪০০ মিটার রিলেতে ভারতের জয়, শুভেচ্ছায় ভরালেন বিগ বি

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের দল 4×400 মিটার রিলেতে অসাধারন পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম রানের পর ষষ্ঠ স্থানে থাকা মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকবের দুর্দান্ত রান করে ভারতকে দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছে।

সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ছাত্র

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম ও হাবড়া: সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে রবিবার দুপুরে নিখোঁজ চোরচিতা গ্ৰামের দুই কিশোর। নিখোঁজ দুই কিশোরের সন্ধানে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু- নম্বর ব্লকের চোরচিতা গ্রামের সুবর্ণরেখা নদীতে(Subranarekha River) তল্লাশি চালাচ্ছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ। নিখোঁজ দুই কিশোরের নাম আকাশ ঘোড়াই ( ১৭ ) ও প্রদীপ ঘোড়াই (১৫)। আকাশ […]

মুম্বই এফসি-কে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি:মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে গোল করেছেন জেসন কামিংস, মনবীর সিং ও আনোয়ার আলি। মুম্ব্ইয়ের পক্ষে একমাত্র গোলটি করেছেন হর্হে পেরেরা দিয়াস।এই প্রথম মুম্বই এফসি’র বিরুদ্ধে জয় পেল সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইনালে গোয়া এফসি’র মুখোমুখি হবে জুয়ান ফেরান্দোর শিষ্যরা। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের প্রথম থেকেই […]

ভারত ও বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে ‘জওয়ান’

সুতরাং ভক্তদের দাবি অনুযায়ী, ৭ সেপ্টেম্বরেই বাংলাদেশে মুক্তি পাবে জওয়ান। ইতিমধ্যেই সিনেমাটির আমদানির মুক্তির অনুমতি তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

ছোট পোশাকে র‌্যাম্পে হেঁটে তাক লাগালেন এনা, ধেয়ে এলো ‘বডি শেমিং’-এর মন্তব্য

তাঁর প্রযোজিত ‘চিনে বাদাম’ ছবিতে যশের বিপরীতে অভিনয় করেছিলেন এনা। তবে প্রযোজনায় সফলতা অর্জন করলেও মাঝে মাঝেই নানারকম বিতর্কে জড়িয়েছেন তিনি।কখনও রাজনৈতিক পটভূমিতে আবার কখনও ওজন বাড়ার জন্য কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে।

বাদুড়িয়ার গবেষক জয়ন্ত পাল এবার সূর্য যানে নিযুক্ত, প্রহর গুনছে গ্রাম

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের(Ramchandrapur Village) জয়ন্ত পাল। ২০১৮ সালে বিজ্ঞানীর হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারপর ২০১৯ সালে চন্দ্রযান দুই এর কারিগর হিসেবে নিযুক্ত হলেও ব্যর্থতার পরেও অদম্য ইচ্ছা শক্তির কাছে পরাজয়ের মধ্যে সফলতা আসলো ২০২৩ সালে। চন্দ্রযান থ্রি চাঁদে সফল অবতরণ বিজ্ঞানীদের মধ্যে অবতরণের সফল মূল কারিগর […]

মদ্যপ অবস্থায় পুলিশকে আক্রমণ, গ্রেফতার মহিলা

নিজস্ব প্রতিনিধিঃ মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন মহিলা।  ঘটনার জেরে আটক করা হয়েছে মহিলাকে। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরায়।  ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভদোদরার গোত্রী গোকুল নগরের কাছে চেকিং চালাচ্ছিল পুলিশ। তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন মহিলা। পুলিশ গাড়ি থামিয়ে চেক করতে গেলেই ক্ষিপ্ত হয়ে […]

ভাটপাড়াতে তিন শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদী

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: দেশের জন্য শহীদ হওয়া ভাটপাড়া এলাকার বাসিন্দা তিন শহীদ জওয়ান রঞ্জিত যাদব, আকাশ সাউ, মুকেশ সিং এর স্মরণে শহীদ বেদী উন্মোচন করা হলো ভাটপাড়ায়।রবিবার ভাটপাড়া আর্য্যসমাজ মোড় এলাকায় এই শহীদ বেদী উন্মোচন করা হয়।মূলত ভাটপাড়াবাসী এই তিন শহীদ জওয়ানদের স্মরন করতে ভাটপাড়া(Bhatpara) জগদ্দল এলাকার সেনা জওয়ানদের সংগঠনের উদ্যোগে তৈরি করা হয়েছে এই শহীদ […]

মুম্বই এর গ্যালাক্সি হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৩

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই এর সান্তাক্রুজের গ্যালাক্সি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। বেলা ১ টার দিকে এই ঘটনা ঘটে। হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগে যায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনী এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং হোটেল খালির ব্যবস্থা করছে। দমকলের এক আধিকারিক জাতীয় এক […]

‘ব্রেক-আপ’ গুজবের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে অর্জুন-মালাইকা, প্রানে জল এল ভক্তদের

এদিন ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জিদের একাউন্ট থেকে ভাইরাল হল, মালাইকা ও অর্জুনের একত্রিত ডেটিং ভিডিও। সম্ভবত একটি ক্যাফের বাইরে তাঁরা ক্যামেরায় বন্দি হন, তখন শহরে প্রচুর বৃষ্টি হচ্ছিল।

চাঁদের দক্ষিণ মেরু সম্পর্কে প্রথম বৈজ্ঞানিক তথ্য প্রকাশ ইসরোর

নিজস্ব প্রতিনিধিঃ গত বুধবার চাঁদের মাটিতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোন দেশ সফল অবতরণ করতে পারেনি। সেই মেরুতে অবতরণ করেই ইতিহাস গড়েছে ভারত। এবার এই দক্ষিণ মেরু সম্পর্কিত প্রথম বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করল ইসরো। যা চন্দ্রযান-৩ এর বিশাল সাফল্য। বিক্রম ল্যান্ডারের থার্মাল প্রোব নথিভুক্ত করেছে যে কীভাবে তাপমাত্রা চন্দ্রপৃষ্ঠ, চন্দ্রপৃষ্ঠের […]

রবিবার শহরের বুকে একাধিক জায়গায় হল খুঁটি পূজা

নিজস্ব প্রতিনিধি: আর হাতে গোনা কয়েক দিন বাকি। তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর কলকাতার পুজো মানে থিম বনাম সাবেকিয়ানা। পুজোর আবহে কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে খুঁটি পুজো। সেই মত আজ অর্থাৎ রবিবার দুপুর ১২:৩০ টায় কলকাতার কালীঘাটে মনোতোষ স্মৃতি সংঘে আয়োজিত হয় খুঁটি পুজো। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার(MLA Debashis […]

গঙ্গার জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের ওপর জোর দেবে মমতার সরকার

১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে সাক্ষরিত হওয়া গঙ্গা জলবন্টন চুক্তির পুনর্নবীকরণের দিকে জোর দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিমান দুর্ঘটনায় ওয়েগনার প্রধানের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া

নিজস্ব প্রতিনিধিঃ ওয়েগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া। বুধবার একটি বিমান দুর্ঘটনায় ওয়াগনার আধাসামরিক গোষ্ঠীর প্রধানের মৃত্যুর খবর সামনে আসে। রাশিয়ার তদন্ত কমিটি এই বিষয়ে জেনেটিক বিশ্লেষণ চালিয়েছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো বলেছেন, টাভার  অঞ্চলে বিমান দুর্ঘটনার তদন্তে আণবিক-জেনেটিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল অনুযায়ী, […]

প্রয়াত আইকনিক ‘হার্লে কুইন’ কন্ঠশিল্পী অর্লিন সোরকিন

হলিউডের একের পর এক শোকের লম্বা লাইন। মারা গেলেন হলিউডের আইকনিক ভয়েস ওভার আর্টিস্ট আর্লিন সোরকিন। যিনি হার্লে কুইনে কন্ঠ দেওয়ার জন্যে বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে অনন্য প্রতিভাবান শিল্পীর বয়স হয়েছিল ৬৭ বছর।

অবৈধ দেহ ব্যবসা রুখে দিল এলাকার মহিলারা, আটক ৩ মহিলা

নিজস্ব প্রতিনিধি,তমলুক: দীর্ঘ দিনের বাড়ির ভেতর দেহ ব্যবসা রুখে দিল এলাকার মহিলা সহ স্থানীয় বাসিন্দারা। রুমের মধ্যে মহিলাদের আটকে রেখে চাবি লাগিয়ে দিল এলাকাবাসি। মহিলাদের আটক করল তমলুক থানার পুলিশ।পূর্ব মেদিনীপুর জেলা সদর শহর তমলুক। সেই তমলুক শহরে তাম্রলিপ্ত পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে দেহ ব্যবসা এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে চলছিল বলে এলাকাবাসীদের অভিযোগ। […]

0:00