Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বই এর গ্যালাক্সি হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বই এর সান্তাক্রুজের গ্যালাক্সি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। বেলা ১ টার দিকে এই ঘটনা ঘটে। হোটেলটির দ্বিতীয় তলায় আগুন লেগে যায়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনী এখনও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং হোটেল খালির ব্যবস্থা করছে।

দমকলের এক আধিকারিক জাতীয় এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন,  হোটেল থেকে আটজনকে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।  হোটেলের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এবং অনেকগুলি  জলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া হয়েছে।

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকলে ছোটাছুটি করে বাইরে আসার চেষ্টা করতে থাকে। অ্যালার্ম বাজিয়ে হোটেল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাই রেলস্টেশনের কাছে ট্রেনের ভিতর আগুন লেগে যায়। লখনউ থেকে রামেশ্বরমগামী ট্রেনটির একটি প্রাইভেট পার্টি কোচে অগ্নিকাণ্ড ঘটে। ঘটনায় ১০জন নিহত এবং ২০ জন আহত হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00