Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্ব অ্যাথলেটিক্স ৪x৪০০ মিটার রিলেতে ভারতের জয়, শুভেচ্ছায় ভরালেন বিগ বি

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের দল 4x400 মিটার রিলেতে অসাধারন পারফরম্যান্স দেখিয়েছেন। প্রথম রানের পর ষষ্ঠ স্থানে থাকা মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকবের দুর্দান্ত রান করে ভারতকে দ্বিতীয় স্থানে নিয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মোটামুটি সবরকম খুশিতেই সোশ্যাল মিডিয়ায় এসে আনন্দ ভাগ করে নেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। ২৩ অগস্ট চাঁদে অবতরণে ভারতের জয় নিয়েও অনুরাগী দের সঙ্গে খুশি ভাগ করে নিয়েছিলেন বিগ বি। এখন তো আবার তাঁকে মোটামুটি সপ্তাহের শেষে নিয়মিত দেখা যাচ্ছে অমিতাভকে। কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫-এ আবারও তিনিই সঞ্চালনায় তিনি। ৮১ বছর বয়সেও তরুণদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে দেশজুড়ে রাজ করছেন তিনি। বর্তমানে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট, আর সেখানেই ৪x৪০০ মিটার মেনস রিলেতে এশিয়ান রেকর্ড ভেঙে দিয়েছে টীম ভারত। ২৭ শে আগস্ট ফাইনালে উঠেছে ভারত। আর আন্তর্জাতিক খাতে ভারতকে সম্মান জানানোর জন্যে অমিতাভ বচ্চন তাঁদের কুর্ণিশ জানিয়েছেন। পুরুষদের দল ৪x৪০০ রিলেতে জয়ী হয়ে ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছেন।

কারণ এই প্রথম ভারত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা দখল করেছে। একটি টুইটে, অমিতাভ বচ্চন ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসার পাশাপাশি ধারাভাষ্যকারদের সমালোচনা করেছেন। তাঁর টুইটে লেখা ছিল, “ভারত, জয় হিন্দ! সমগ্র বিশ্বের পক্ষ থেকে অভিনন্দন। কিন্তু ভারতীয় দলের জন্য একটি শব্দও খরচ করলেন না ধারাভাষ্যকাররা।” বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষদের দল 4×400 মিটার রিলেতে অসাধারন পারফরম্যান্স দেখিয়েছেন। প্রমুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মুহাম্মাদ আজমল এবং রাজেশ রমেশের সমন্বয়ে গঠিত দলটি সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে নতুন এশিয়ান রেকর্ড গড়েছে। শনিবার, ভারতীয় পুরুষদের 4×400 রিলে দল হাঙ্গেরির বুদাপেস্টে সেমিফাইনালে সারিবদ্ধ হয়ে শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জ্যামাইকা এবং ব্রিটেনের মতো দলকে পেছনে ফেলে ভারত সমগ্র জাতিকে গর্বিত করেছে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও গ্রেট ব্রিটেন, জ্যামাইকা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড ফাইনালে উঠেছে। মাত্র ৩ সেকেন্ডে তাঁরা রিলে সম্পন্ন করেছে।

এদিকে এই সপ্তাহটা ভারতের জন্যে এক ঐতিহাসিক সপ্তাহ গিয়েছে, প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের দখল, বিশ্ব দাবায় ভারতের ১৮ বছরের বালক প্রজ্ঞানন্দের রানার-আপ হওয়া, সবটাই যেন স্বপ্নকে জয় করতে এগিয়ে দিয়েছে দেশকে। এদিকে, কাজের ফ্রন্টে, বিগ বিকে শীঘ্রই প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘প্রজেক্ট কে’-তে দেখা যাবে। এছাড়াও তিনি টাইগার শ্রফের ‘গণপথ’ এবং ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকেও অভিনয় করবেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00