Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ব্রেক-আপ’ গুজবের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে অর্জুন-মালাইকা, প্রানে জল এল ভক্তদের

এদিন ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জিদের একাউন্ট থেকে ভাইরাল হল, মালাইকা ও অর্জুনের একত্রিত ডেটিং ভিডিও। সম্ভবত একটি ক্যাফের বাইরে তাঁরা ক্যামেরায় বন্দি হন, তখন শহরে প্রচুর বৃষ্টি হচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের নতুন সম্পর্কে জড়ানো বা সম্পর্কে চির ধরা-এই ধরনের খবর একবার প্রকাশ্যে এলেই মুহূর্তেই নেটপাড়ায় রব ওঠে। আর সেগুলিই মানুষের কাছে এখন মুচমুচে গসিপ। মালাইকা অরোরা, বলিউডের হট ডিভা, সম্পর্কে সালমান খানের প্রাক্তন বৌদি। তাঁর বড় ভাই আরবাজ খানের সঙ্গে ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে যায় মালাইকার। আরবাজের জীবনে তখন নতুন অতিথি এলেও মালাইকার জীবনে একটু দেরি করেই শুরু হয় নতুন অধ্যায়। জানা যায়, অভিনেতা অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি। বয়সে অর্জুনের থেকে প্রায় অনেকটাই বড় মালাইকা, কিন্তু তাঁদের বয়সের এই ব্যবধান কোনও দিনই সম্পর্কে প্রভাব ফেলেনি।

দিব্য প্রেমিক জুটি তাঁরা, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেন তাঁরা, তবে বিয়ে কবে করবেন, এই বিষয়ে কেউই এখনও মুখ খোলেননি। কিন্তু তার আগেই তাঁদের ৫ বছরের সম্পর্ক ভাঙনের মুখে! হ্যাঁ, এমনটাই দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সৌজন্যে কমিক শিল্পী কুশা কপিলা, অর্জুনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সে! মাস কয়েক আগেই স্বামীকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যান কুশা, তাই অর্জুনের সঙ্গে তাঁর প্রেমের জল্পনা খুব একটা রটনা নয় বলেই বিশ্বাস করছিলেন ভক্তরা। সত্যই কি তাই!

ভক্তদের চমকাচ্ছিলেন তারকা জুটি নিজেরাও, নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে জল্পনা আরও উস্কে দেন অর্জুন-মালাইকা। কিন্তু আদতেই এই রটনা ঠিক নয়! হ্যাঁ, রবিবার বান্দ্রায় এই জুটিকে আবারও একসঙ্গে দেখে প্রাণে জল এলো অনুরাগীদের। এদিন ইনস্টাগ্রামে একটি পাপারাজ্জিদের একাউন্ট থেকে ভাইরাল হল, মালাইকা ও অর্জুনের একত্রিত ডেটিং ভিডিও। সম্ভবত একটি ক্যাফের বাইরে তাঁরা ক্যামেরায় বন্দি হন, তখন শহরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। ভিডিওতে, মালাইকাকে একটি সাদা শার্ট এবং সাদা রঙের হট প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। অন্যদিকে, অর্জুন কালো টি-শার্ট এবং কালো রঙের কার্গো প্যান্ট পরেছিলেন। দুই অভিনেতার চোখেই ছিল সানগ্লাস।

সুতরাং তাঁদের মধ্যেকার সম্পর্ক একেবারেই ফিট রয়েছে, আপাততঃ সেটাই স্পষ্ট। এদিকে কুশাও সম্প্রতি অর্জুনের সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছেন।এছাড়াও মালাইকার অর্জুনের পরিবারের সদস্যদের ইনস্টাগ্রামে অনুসরণ না করার জন্যেও এই জল্পনা উঠেছিল। মালাইকা জাহ্নবী, খুশি, অনশুলা, বনি কাউকেই ফলো করেন না ইনস্টাগ্রামে। কিন্তু মালাইকা বা অর্জুন কেউই এখনও এই গুজবের কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00