Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাটপাড়াতে তিন শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদী

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: দেশের জন্য শহীদ হওয়া ভাটপাড়া এলাকার বাসিন্দা তিন শহীদ জওয়ান রঞ্জিত যাদব, আকাশ সাউ, মুকেশ সিং এর স্মরণে শহীদ বেদী উন্মোচন করা হলো ভাটপাড়ায়।রবিবার ভাটপাড়া আর্য্যসমাজ মোড় এলাকায় এই শহীদ বেদী উন্মোচন করা হয়।মূলত ভাটপাড়াবাসী এই তিন শহীদ জওয়ানদের স্মরন করতে ভাটপাড়া(Bhatpara) জগদ্দল এলাকার সেনা জওয়ানদের সংগঠনের উদ্যোগে তৈরি করা হয়েছে এই শহীদ বেদী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের DCP নর্থ জোন শ্রী হরি পান্ডে সহ ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ।এরপর এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।তার উপস্থিতিতে তিন শহীদ জওয়ানদের পরিবারের সদস্যদের হাত দিয়ে এই শহীদ স্মৃতি স্তম্ভ উদঘাটন করা হয়।

ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এমন একটি উদ্যোগ ভাটপাড়া নয় তিনি খুব আনন্দিত ও গর্বিত। সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)সাংবাদিকদের মুখোমুখি হয় জানান, শহীদ পরিবার গুলির যাতে কোন অসুবিধা না থাকে তা দেখতে হবে সকলকে। শহীদ পরিবারগুলি পাশে দাঁড়াতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00