Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩০ না ৩১ অগস্ট, কোন দিনটি রাখি পরানোর জন্যে শুভ?

প্রতি বছর দুর্গাপুজোর আগে বাঙালি অপেক্ষায় থাকেন এই দিনটির জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দিন কয়েক বাদেই রাখি পূর্ণিমা। ভাই-এর শুভকামনায় উজ্জ্বল ধাগা বাঁধার দিন। গোটা দেশের বোনদের জন্যে এই দিনটি খুবই শুভ। যদিও ভাই-বোনের মঙ্গল কামনার জন্যে আলাদা কোনো দিন হয় না। কিন্তু রীতি অনুযায়ী, ভাই-বোনদের জন্যে বাঁধা রয়েছে তিনটি বিশেষ দিন, রাখি পূর্ণিমা, ভাই ছাতু এবং ভ্রাতৃদিতিয়া। অর্থাৎ তিনটি দিনই দেশের সমস্ত ভাই-বোনের দিন। রাখির দিন মুলত ভাইকে ধাগা পরিয়ে তাঁর মঙ্গল কামনা করে হয়, এবং মিষ্টি মুখ রাঙানো হয়।

সবশেষে পরস্পর পরস্পরকে উপহার দিয়ে দিনটি শেষ করা হয়। তবে অনেকেই কর্মের প্রতিশ্রুতির জন্য বোনের সঙ্গে দেখা করতে পারেন না। তাই দূর থেকেই চলে মনের ভাব বিনিময়। যাই হোক, ২০২৩ সালের রাখি পূর্ণিমা কবে, জানা আছে কি আপনাদের? অনেকেই দ্বিধায় রয়েছেন ৩০ না ৩১ অগস্ট কোন দিনটি রাখি পূর্ণিমা? চলুন জেনে নেওয়া যাক। জানা গিয়েছে, ৩০ অগস্ট চতুর্দশী ছেড়ে পূর্ণিমা শুরু। সেই দিনই রাখি দিবস। পরের দিন ৩১ অগস্ট শেষ হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা দিয়ে।

প্রতি বছর দুর্গাপুজোর আগে বাঙালি অপেক্ষায় থাকেন এই দিনটির জন্যে। বাঙালির ঘরে ঘরে পূর্ণিমার আলাদা পুজো হয়, চলে রাখি বন্ধনের প্রস্তুত। ২০২৩ সালে রাখি পূর্ণিমায় তিথি ও তারিখ পড়ছে ৩০ অগস্ট বুধবার, সেই দিন সকাল ১০ টা ২৬ মিনিটে পড়ছে পূর্ণিমা। আর ৩১ অগস্ট সকাল ১০ টা ৫৮ মিনিট ১৩ সেকেন্ডে শেষ হচ্ছে। ফলে ৩০ অগস্ট তিথি শুরু হলেও, বহু জ্যোতিষীর মতে রাখি পরানোর শুভ সময় ৩১ অগস্ট। আর ৩১ অগস্ট ভোর ৫.৪৩ থেকে সকাল ৭.৪৩ পর্যন্ত এই তিথিতে রাখি পরানো শুভ হবে। এছাড়াও ৩০ অগস্ট রাত ৮.৫৮ থেকে পরের দিন ৩১ অগস্ট সকাল ৭.৪৬ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে। সেই সময়েই রাখী বাঁধা যেতে পারে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00