Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিমান দুর্ঘটনায় ওয়েগনার প্রধানের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়েগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া। বুধবার একটি বিমান দুর্ঘটনায় ওয়াগনার আধাসামরিক গোষ্ঠীর প্রধানের মৃত্যুর খবর সামনে আসে। রাশিয়ার তদন্ত কমিটি এই বিষয়ে জেনেটিক বিশ্লেষণ চালিয়েছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর ঘোষণা করা হয়।

তদন্ত কমিটির মুখপাত্র স্বেতলানা পেট্রেনকো বলেছেন, টাভার  অঞ্চলে বিমান দুর্ঘটনার তদন্তে আণবিক-জেনেটিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল অনুযায়ী, ১০ যাত্রীর সকলের পরিচয় মিলেছে। ফ্লাইট তালিকার সঙ্গে মিলে গিয়েছে।  

ওয়াগনার মস্কোর সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঠিক দুই মাস পর এই ঘটনাটি ঘটেছে। ফলে বুধবারের দুর্ঘটনায় ক্রেমলিন জড়িত থাকতে পারে এমন জল্পনা ছড়িয়ে পড়ে।   ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের কাছে ঘটনাটিকে “দুঃখজনক” বলে বর্ণনা করেন। ইয়েভজেনি প্রিগোজিনের নির্দেশে নিহত হওয়ার গুজবকে “পরম মিথ্যা” বলে অভিহিত করেন।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান ঘোষণার পর থেকেই ভোলদিমির জেলেনস্কির সেনাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল ভাড়াটে সেনা হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনী।  কিন্তু মস্কোর কাছ থেকে পর্যাপ্ত অস্ত্র মিলছে না বলে অভিযোগ তুলে চলতি বছরের ২৩ জুন প্রিগোজিন রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি ইউক্রেনে যুদ্ধক্ষেত্র ছেড়ে তারা রাশিয়ায় প্রবেশ করে সীমান্তবর্তী একটি সেনা ঘাঁটিও দখল করে নেয়। পরে অবশ্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থামায় ওয়াগনার। তার পর থেকেই ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00