Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ দুই ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম ও হাবড়া: সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে রবিবার দুপুরে নিখোঁজ চোরচিতা গ্ৰামের দুই কিশোর। নিখোঁজ দুই কিশোরের সন্ধানে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দু- নম্বর ব্লকের চোরচিতা গ্রামের সুবর্ণরেখা নদীতে(Subranarekha River) তল্লাশি চালাচ্ছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার পুলিশ।

নিখোঁজ দুই কিশোরের নাম আকাশ ঘোড়াই ( ১৭ ) ও প্রদীপ ঘোড়াই (১৫)। আকাশ ঘোড়াই দশম শ্রেণীর ছাত্র ও প্রদীপ ঘোড়াই নবম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই দুই কিশোর কিভাবে ডুবে গেল তাদের কেউ ডুবতে দেখেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসী সহ প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করছে পুলিশ । ওই দুই কিশোর সাঁতার জানতো কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।রবিবার সন্ধ্যে পর্যন্ত ওই দুই কিশোরকে খুঁজে পাওয়া যায় নি।

অন্যদিকে,রেল লাইনের কাছে পড়েছিল অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ। ঘটনায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়ায় হাবড়ার(Habra) সালতিয়া পশ্চিম পালপাড়া এলাকায়। রেললাইন লাগোয়া খাদে অর্ধেক জলে অর্ধেক উপরে দেহ উবুর হয়ে পড়ে রয়েছে। ঘটনায় স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিয়েছে । মৃতদেহের পাশে রয়েছে একটি মোবাইল ফোন, পিডব্যাগ,বিষের বোতল। হাবড়া থানা(Habra P.S.) পুলিশ দেহ উদ্ধার করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00