Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভাঙন কংগ্রেসের ঘরে! দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অশ্বিনী কুমার

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন দেশের ৫ রাজ্যে চলছে কংগ্রেসের ভাগ্য নির্ধারণ, গেরুয়া ঝড়কে রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন সোনিয়া বাহিনী, ঠিক সেই মোক্ষম সময়েই আরও একবার বড়সড় ভাঙনের মুখে পড়ল কংগ্রেস। দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা অশ্বিনী কুমার। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। নিজের পদত্যাগপত্রে এদিন অশ্বিনী […]

পুরভোট নিয়ে আবারও হাইকোর্টে বিজেপি! শুনানি বুধবার

ষড়যন্ত্র এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফে। আগামিকাল সকাল ১০টায় রয়েছে এই মামলার শুনানি। জরুরি ভিত্তিতেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

ইউক্রেন! আরও জোরালো পরিস্থিতি, ভারতীয় ছাত্রদের ফেরার নির্দেশ

নিজস্ব প্রতিনিধিঃ বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যুদ্ধ যে অবশ্যম্ভাবী সেটা এখন এক প্রকার পরিষ্কার। আর তাই এই মুহূর্তে ইউক্রেনে থাকা মোটেই নিরাপদ নয়। মূলত সেই কারণেই মঙ্গলবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হল। ইউক্রেনে ক্রমশ বাড়ছে রাশিয়ার […]

১৩৯ কোটির দুর্নীতি! পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় দোষী লালু

পশুখাদ্য কেলেঙ্কারিতে ফের অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই নিয়ে পঞ্চম দুর্নীতির মামলায় জড়িয়ে পড়লেন লালুপ্রসাদ যাদব

২ দিনে ইউক্রেনে আরও জোরদার রাশিয়ার সামরিক তৎপরতা, মিলল প্রমাণ

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন নিয়ে আর কোনও ঝুঁকিই নিতে চাইছে না রাশিয়া। আর তাই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইউক্রেন সীমান্তে সামরিক ঘাঁটি নির্মাণের কাজ। সম্প্রতি উপগ্রহ চিত্রের মাধ্যমে মিলল তার প্রমাণ। ওই উপগ্রহ চিত্রেই দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্তে গত ৪৮ ঘণ্টা অর্থাৎ দুইদিনে আরও বেড়েছে রাশিয়া সৈন্যবাহিনীর সামরিক তৎপরতা। চিত্রেই দেখা গিয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সীমান্তবর্তী […]

‘পরিবারের মান রক্ষায় বোন কেন সবাইকেই খুন করতে পারি’ মহম্মদ ওয়াসিম

বোনের হত্যা করে যে ওয়াসিম এতটুকু অনুতপ্ত নন তাও জানিয়েছিলেন। এর কারণ দর্শাতে গিয়ে ওয়াসিম বলেছিলেন পরিবারের মান-সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলবে তাকেই সে এমনভাবে হত্যা করবে।

কানাডায় টিকাকরণ বিক্ষোভ চরমে! জরুরি ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত ট্রুডোর

নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের শেষ থেকেই কানাডায় শুরু হয়েছে করোনার টিকাকরণ এবং করোনার বিধি নিষেধ প্রয়োগের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন এবং আন্দোলন। এক দুই করে বাড়তে বাড়তে এই মুহূর্তে সারা দেশ উত্তাল এই আন্দোলনকে কেন্দ্র করে। এই বিক্ষোভেরই অংশ হিসাবে কানাডার সংসদ ভবনের সামনেই বসে রয়েছেন শয়ে শয়ে ট্রাকচালক। এক সপ্তাহেরও বেশী সময় ধরে […]

কোচবিহারের কদমতলায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-ছেলের

সুরজিৎ পুণাতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করে। তাঁর বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে পুণাতেই চলে যায় সে। চার-পাঁচদিন আগে তাঁরা কোচবিহারে এসেছিলেন। নিজেদের ফ্ল্যাটেই উঠেছিলেন তাঁরা। আর সেই ফ্ল্যাটেই এদিন সাতসকালে লাগল আগুন।

খুন অপহৃত স্বর্ণব্যবসায়ী! দেহ মিলল গেস্ট হাউসে

তদন্তকারীদের অনুমান, অপহরণের ঘটনা সাজানো। রীতিমত ছক কষেই সম্ভবত এগিয়েছিলেন ওই ব্যবসায়ী। কিন্তু যাদের নিয়ে এই ছক কষেছিলেন তাঁদের হাতেই হয়তো খুন হয়ে গিয়েছেন।

সম্ভাবনায় অনন্তের অনুষ্ঠানে একমঞ্চে মমতা-নিশীথ

নিশীথ নিজে রাজবংশী সম্প্রদায়ের। আবার উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা কেন্দ্র ও ৮টি লোকসভা কেন্দ্রের ৩০ শতাংশ ভোটারই রাজবংশী সম্প্রদায়ের। স্বাভাবিক ভাবেই নিশীথ আগামিদিনে তৃণমূলে যোগ দিলে রাজবংশী ভোটব্যাঙ্কের বেশিরভাগ অংশটাই ফের তৃণমুলের ঝুলিতেই ফিরবে। লাভ হবে তৃণমূলের ২০২৪ এর লোকসভা ভোটে।

ইউক্রেন নিয়ে রাশিয়ার পাশে চিন, ভালো চোখে দেখছে না আমেরিকা

নিজস্ব প্রতিনিধিঃ আরও ঘন যুদ্ধের মেঘ। ইউক্রেন নিয়ে আরও জোরালো রাশিয়া-আমেরিকা সংঘাত। সৌজন্যে চিন। সম্প্রতি চিনের তরফ থাকে ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন নিয়ে রাশিয়ার পাশেই থাকছে বেজিং বাহিনী। আর তাতেই চড়চড়িয়ে আরও বেড়েছে উত্তেজনার পারদ। বিষয়টি যে আমেরিকা মোটেই ভালোভাবে নেয়নি, সেটা সোমবার রাতেই হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এই […]

আরও কমল সংক্রমণ! প্রায় দুমাস পরে দৈনিক আক্রান্ত ৩০ হাজারের নীচে

নিজস্ব প্রতিনিধিঃ দেশে আবারও রেকর্ড হারে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারের নীচে। মঙ্গলবার সকালে কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪০৯ জন। এক ধাক্কায় ১৯.৭ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরে এই […]

বেশিদিন কপালে নেই শীত-সুখ! কলকাতায় ১৪

এদিন তো বটেই গত ৪ দিন ধরে কলকাতার বুকে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরেই আটকে রয়েছে। শীতের ক্ষেত্রে এমনটা হয় না, বসন্তের মধ্যেই এই ছবি দেখা যায়। একই সঙ্গে চলতি সপ্তাহের শেষ দিকে ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। তার জেরে সপ্তাহন্তে বৃষ্টি হলেও হতে পারে।

0:00