Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভাঙন কংগ্রেসের ঘরে! দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী অশ্বিনী কুমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একদিকে যখন দেশের ৫ রাজ্যে চলছে কংগ্রেসের ভাগ্য নির্ধারণ, গেরুয়া ঝড়কে রুখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন সোনিয়া বাহিনী, ঠিক সেই মোক্ষম সময়েই আরও একবার বড়সড় ভাঙনের মুখে পড়ল কংগ্রেস। দল ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা অশ্বিনী কুমার। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিজের পদত্যাগপত্রে এদিন অশ্বিনী কুমার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধিকে সম্বোধন করে লেখেন, ‘বিষয়টি নিয়ে সুচিন্তিত বিচার বিবেচনার পরে, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বর্তমান পরিস্থিতিতে এবং আমার মর্যাদার সাথে সামঞ্জস্য রেখে আমি দল থেকে পদত্যাগ করছি যাতে আমি দলের বাইরে বৃহত্তর জাতীয় উদ্দেশ্যকে সর্বোত্তমভাবে রক্ষা করতে পারি। দল ছাড়ার এটাই বৃহত্তর জাতীয় কারণ।’

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের বিশিষ্ট নেতা অশ্বিনী কুমার ২৮ অক্টোবর ২০১২ সাল থেকে ২০১৩-এর ১০ মে পর্যন্ত দেশের কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদে বহাল ছিলেন। এর আগে তিনি ১৯৯১ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেলও ছিলেন। তিনি ছিলেন সেই সময়ের সবথকে কমবয়সী সলিসিটর জেনারেল। মাত্র ৩৭ বছর বয়সে তিনি ওই পদের দায়িত্ব পান। তিনি দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের মুখপত্রের ভূমিকাও পালন করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00