Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও কমল সংক্রমণ! প্রায় দুমাস পরে দৈনিক আক্রান্ত ৩০ হাজারের নীচে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে আবারও রেকর্ড হারে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ নামল ৩০ হাজারের নীচে। মঙ্গলবার সকালে কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৪০৯ জন। এক ধাক্কায় ১৯.৭ শতাংশ কমেছে দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরে এই প্রথম দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে নামল।

তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এদিন ফের কিছুটা বেড়েছে দৈনিক মৃত্যুর হার। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৩৪৭ জন। মৃতের সংখ্যার  নিরিখে এখনও প্রথম স্থানে বিরাজ করছে দক্ষিণের রাজ্য কেরল। এই রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৮ জনের। এরপরেই রয়েছে কর্ণাটক। এই রাজ্যে গত একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের এবং রাজ্যবাসীর উদ্বেগ বাড়িয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলা। কেন্দ্রের হিসাবে বাংলায় গত একদিনে মৃত্যু হয়েছে ২৩ জনের।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00