Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন নিয়ে রাশিয়ার পাশে চিন, ভালো চোখে দেখছে না আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরও ঘন যুদ্ধের মেঘ। ইউক্রেন নিয়ে আরও জোরালো রাশিয়া-আমেরিকা সংঘাত। সৌজন্যে চিন। সম্প্রতি চিনের তরফ থাকে ইশারায় ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন নিয়ে রাশিয়ার পাশেই থাকছে বেজিং বাহিনী। আর তাতেই চড়চড়িয়ে আরও বেড়েছে উত্তেজনার পারদ। বিষয়টি যে আমেরিকা মোটেই ভালোভাবে নেয়নি, সেটা সোমবার রাতেই হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এই গোটা পরিস্থিতিকে আমেরিকা অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে সোমবার জানানো হয়েছে যে,  তারা বিশ্বাস করে না যে রাশিয়ার প্রধান ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করার বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিয়েছেন। তবে তিনি কোনও সতর্কতা ছাড়াই এই বিষয়ে আর একটু এগিয়ে যাওয়ার জন্য কোনও পদক্ষেপ নিতে পারেন। পেন্টাগনের মুখপাত্র জন কিরবিও এই বিষয়ে সাংবাদিকদের জানান, মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সংকট আলোচনার জন্য মঙ্গলবার ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন। অন্যদিকে এদিন কিরবি আলাদাভাবে মস্কোর কারণে ইউক্রেনীয় অচলাবস্থার অন্তর্নিহিত কারণ হিসাবে চিনকে কাঠগড়ায় তুলেছেন।

এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, তাঁদের (চিন) ইউক্রেন বিষয়ে যে নিরাবতায় মোড়া সমর্থন র‍য়েছে সেটা যে রাশিয়ার জন্য তা আর বুঝতে বাকি থাকছে না। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে ইউক্রেন বিষয়ে রাশিয়ার জন্য চিনের সমর্থন খুবই উদ্বেগজনক এবং সেটা যে কোনও মুহূর্তে সমগ্র ইউরোপে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।’ এর পাশাপাশি কিরবি আরও বলেন যে, পেন্টাগন প্রধান অস্টিন ইউক্রেনের চারপাশে রাশিয়ার সামরিক গঠন নিয়ে আলোচনা করতে ব্রাসেলসের  প্রতিরক্ষা মন্ত্রী এবং ন্যাটো নেতৃত্বের সাথে দেখা করবেন এবং শীঘ্রই তাঁদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00