Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ দিনে ইউক্রেনে আরও জোরদার রাশিয়ার সামরিক তৎপরতা, মিলল প্রমাণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন নিয়ে আর কোনও ঝুঁকিই নিতে চাইছে না রাশিয়া। আর তাই রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় চলছে ইউক্রেন সীমান্তে সামরিক ঘাঁটি নির্মাণের কাজ। সম্প্রতি উপগ্রহ চিত্রের মাধ্যমে মিলল তার প্রমাণ। ওই উপগ্রহ চিত্রেই দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্তে গত ৪৮ ঘণ্টা অর্থাৎ দুইদিনে আরও বেড়েছে রাশিয়া সৈন্যবাহিনীর সামরিক তৎপরতা। চিত্রেই দেখা গিয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সীমান্তবর্তী ওই এলাকায় আরও বেশী সংখ্যায় যুদ্ধবিমান মজুর করতে শুরু করেছে।

সম্প্রতি রাশিয়ার গতিবিধির ওপর নজর রাখতে ইউক্রেন সীমান্তের বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় অবস্থিত সেনাবাহিনীর ঘাঁটিগুলির ওপর নজর রাখছে ম্যাক্সারের একটি হাই-রেজোলিউশন স্যাটেলাইট ক্যামেরা। ওই ক্যামেরাগুলির মাধ্যমেই দেখা গিয়েছে গত ৪৮ ঘণ্টায় বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় একটি বিশাল সেনা ঘাঁটি তৈরি করেছে রাশিয়ান সেনারা।

নতুন ওই কার্যকলাপে দেখা গিয়েছে বেশ কয়েকটি বড় সৈন্যদল এবং বেশ কয়েকটি আক্রমণকারী হেলিকপ্টার ওই অঞ্চলগুলিতে মোতায়েন করা হয়েছে। দুদিন আগেও ওই ঘাঁটির কোনও অস্তিত্ব ছিল না। কিন্তু গত ৪৮ ঘণ্টার মধ্যেই দেখা গিয়েছে যে ওই এলাকায় বিশাল পরিমাণে গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং ফাইটার-বোমা জেট মোতায়েন করা হয়েছে। একাধিক স্থল বাহিনী ইউনিট বিদ্যমান হয়েছে ওই উপগ্রহ চিত্রে এবং অন্যান্য একাধিক যুদ্ধ ইউনিটসহ একটি কনভয় গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১০ ফেব্রুয়ারীও ক্রিমিয়ার ওকটিয়াব্রস্কয় এয়ারফিল্ডে প্রচুর সংখ্যক সৈন্য এবং সরঞ্জাম মোতায়েনের একটি ছবি সামনে এসেছিল। এরপরেই আরও ঘন হয় যুদ্ধের কালো ঘন মেঘ। ইউক্রেন নিয়ে রাশিয়া এবং আমেরিকার যুদ্ধ যে অবশ্যম্ভাবী সেটা আরও একবার স্পষ্ট হয়। তার ঠিক ৫ দিন পরে আবারও রাশিয়ার আগ্রাসনের ছবি সামনে এল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00