Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কানাডায় টিকাকরণ বিক্ষোভ চরমে! জরুরি ক্ষমতা প্রয়োগের সিদ্ধান্ত ট্রুডোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত বছরের শেষ থেকেই কানাডায় শুরু হয়েছে করোনার টিকাকরণ এবং করোনার বিধি নিষেধ প্রয়োগের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন এবং আন্দোলন। এক দুই করে বাড়তে বাড়তে এই মুহূর্তে সারা দেশ উত্তাল এই আন্দোলনকে কেন্দ্র করে। এই বিক্ষোভেরই অংশ হিসাবে কানাডার সংসদ ভবনের সামনেই বসে রয়েছেন শয়ে শয়ে ট্রাকচালক। এক সপ্তাহেরও বেশী সময় ধরে তাঁরা তাঁদের ট্রাক রাস্তায় দাড় করিয়ে রেখে বিক্ষোভ প্রদর্শন করছেন। ক্রমশ এই বিক্ষোভ পরিস্থিতি এতটাই জটিল জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার দেশজুড়ে জরুরি ক্ষমতা জারি করার সিদ্ধান্ত নিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দিনকয়েক আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে এই করোনাবিধি বিরোধী বিক্ষোভ রুখতে তিনি খুব শীঘ্রই চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছেন। এরপর সোমবার রাতেই ট্রুডো ঘোষণা করেন যে তিনি খুব শীঘ্রই জরুরি অবস্থা জারি করতে চলেছেন।

উল্লেখ্য গত জানুয়ারি মাস থেকেই সমগ্র কানাডা জুড়ে শুরু হয়েছে এই বিক্ষোভ, আন্দোলন। পরিস্থিতি মাঝে এতটাই জটিল হয়ে যায় যে জানা যায় বিক্ষোভকারীদের ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। এরপরেই অবশ্য কানাডার প্রধানমন্ত্রী জানান যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আর তাই তিনি আপাতত নিজেকে সকলের থেকে আলাদা করে রেখেছেন। কিন্তু তারপরেই কানাডার সংসদ ভবনের সামনে শুরু হয় ট্রাকচালকদের বিক্ষোভ। এর জেরে বন্ধ হয়েছে অ্যাম্বাসাডর ব্রিজ। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েট শহরের সঙ্গে কানাডার ওন্টারিও প্রদেশ সংযোগ স্থাপন করে সেতুটি। কিন্তু ট্রাকচালকদের বিক্ষোভের জেরে এই পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গিয়েছে। তার হলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত কাচামালের আমদানি বন্ধ হয়ে গিয়েছেডেট্রয়েট শহরের গাড়ি নির্মাতা সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে ওই পথেই। কিন্তু বিক্ষোভের জেরে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। যার জেরে ধাক্কা খেয়েছে গাড়ি উৎপাদন।।

এরপরেই বাধ্য হয়ে কানাডা সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার রাস্তায় হেঁটেছে। তবে কানাডার প্রধানমন্ত্রীকে এর আগে একাধিকবার বিক্ষোভকারীদের অনুরোধ করতেও দেখা গিয়েছে যাতে তাঁরা বিক্ষোভের জেরে কোনও গুরুত্বপূর্ণ রাস্তা না বন্ধ করে। তবে শত অনুরোধেও কাজ না হওয়ায় এবার জরুরি ক্ষমতা প্রয়োগের রাস্তাতেই হাঁটতে চলেছে কানাডা সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00