Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোটের জন্য ছিটকে গেলেন রাহুল, টি-২০ সিরিজে সহ-অধিনায়ক পন্থ

আগামী বুধবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ অভিযান শুরু করছে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার থেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ অভিযান শুরু করছে ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সেই হতে চলেছে কুড়ি-বিশের সিরিজের তিনটি ম্যাচ। তবে তার আগেই বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের জন্য ছিটকে গেলেন দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই টি-২০ সিরিজে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করবেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। 

তবে শুধু রাহুলই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও। জানা গিয়েছে, তাঁর হামস্ট্রিংয়ে নাকি চোট রয়েছে। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সুন্দরের পরিবর্তে দলে এসেছেন কুলদীপ যাদব। চোট কাটিয়ে এখনও দলে ফিরতে পারেননি অক্ষর প্যাটেল। দলে জায়গা পেয়েছেন দীপক হুডা এবং রুতুরাজ গায়কোয়াড়। 

অধিনায়ক হিসেবে শুরুটা বেশ ভালোভাবেই করেছেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জয় করেছে টিম ইন্ডিয়া।  ফ্যানেরা অপেক্ষায় রয়েছে ক্রিকেটে নন্দন কাননে আরও একবার পোলার্ডদের হোয়াইট ওয়াশ করবে মেন ইন ব্লু। দু’দলের মধ্যে টি-২০ সিরিজ বেশ জমজমাট হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00