Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরভোট নিয়ে আবারও হাইকোর্টে বিজেপি! শুনানি বুধবার

ষড়যন্ত্র এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফে। আগামিকাল সকাল ১০টায় রয়েছে এই মামলার শুনানি। জরুরি ভিত্তিতেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়া। তারপর যত নির্বাচন হচ্ছে সবেতেই হার। প্রতিটি ভোটের ফল বলে দিচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল থেকে বিজেপি এখন হাঁটা দিয়েছে বাংলার প্রান্তিক শক্তি হয়ে ওঠার পথে। এই অবস্থায় দলের কর্মীদের সব থেকে বড় অভিযোগ, বঙ্গ বিজেপি এখন সীমাবদ্ধ হয়েছে ফেসবুক আর টুইটারে। দলকে এখন আর রাস্তাঘাটে দেখা মেলে না, দেখা মেলে প্রেস মিটে আর আদালতে। স্বাভাবিক ভাবে এই রকম পরিস্থিতিতে বঙ্গ বিজেপির নীচুতলার নেতা থেকে কর্মীরা চাইছেন দলের রাজ্য নেতারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করে দলকে আবার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনুন। কিন্তু কোথায় কী, চার পুরনিগমের ভোটে বিপর্যয়ের পরেও বিজেপি যে বিজেপিতেই আছে তার নমুনা মিলল মঙ্গলবার সকালেই। ষড়যন্ত্র এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফে। আগামিকাল সকাল ১০টায় রয়েছে এই মামলার শুনানি। জরুরি ভিত্তিতেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

এদিন বিজেপির তরফে যে মামলা দায়ের করা হয়েছে তার মূল বক্তব্য, চার পুরনিগমের ভোট অবাধ ও সুষ্ঠুভাবে তো হয়ইনি, বরং গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে। বহু ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের লড়াইয়েরই সুযোগই দেওয়া হয়নি। কোথাও কোথাও ৯৬ শতাংশও ভোট পড়েছে। যার জেরে প্রায় একচেটিয়াভাবেই চার পুরনিগমের ক্ষমতা দখল করেছে তৃণমূল। এছাড়া বিধাননগর, আসানসোলে ভোটের দিন সন্ত্রাসের অভিযোগও তোলা হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে। তাতে হিংসার আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে পরবর্তী ভোটে কেন্দ্রীয় বাহিনীরও দাবি তুলেছে গেরুয়া শিবির। বুধবার সকাল সাড়ে ১০টায় বিজেপির দায়ের করা মামলার শুনানির সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তবে তৃণমূল এই প্রসঙ্গে জানিয়েছে, আদালতে যে কেউ যেতে পারে। কিন্তু যেভাবে বিজেপি কথায় কথায় আদালতে ছুটছে তা আদতে জনতার রায় মেনে না নেওয়ার মনোভাবেরই প্রতিফলন।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00